শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: হোম মিনিস্ট্রি (এইচএম) কনস্টেবুলারী পুলিশ দপ্তর অনুসন্ধান করে পেয়েছেন যে ৭৫% ভাগ শিশু যৌন হয়রানীমূলক মামলার তথ্যাদি অপর্যাপ্ত এবং এগুলোর (মামলাগুলো) আরও তথ্য-উপাত্ত ও সমীক্ষা উন্নত হওয়া উচিত।
শি
শুদের উপর যৌন নিপীড়নমূলক মামলাসমূহ পরিচালনায় লন্ডন মেট্রোপলিটন পুলিশের ‘মারাত্মক ব্যর্থতা ও নির্লিপ্ততা’ লন্ডনবাসী শিশুদের জীবনকে ঝুঁকিতে ফেলে দিয়েছে বলে অভিযোগে আনা হয়েছে।
এইচএম ইন্সপেক্টরেট’র অনুসন্ধানে পাওয়া গিয়েছে যে, শিশুদের সুরক্ষার অধিকার রক্ষায় নেতৃত্বের অভাব রয়েছে এবং এসব অনুসন্ধানী পুলিশ অফিসে অফিসার-ইন-চার্জ নেই।
লন্ডন মেট্রোপলিটন পুলিশ এজন্য ক্ষমা চাইলেও লন্ডন সিটি মেয়র এ অবস্থাকে অগ্রহণযোগ্য আখ্যায়িত করেছেন। মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার মার্টিন হিউট বলেন যে, কিশোরীদের নিরাপত্তার বিষয়টি সর্বাধিক অগ্রাধিকারের বিষয় ছিল। তিনি আরও বলেন যে, শিশু সুরক্ষা বিষয়টি প্রায়ই এতই জটিল সামাজিক সমস্যার সমষ্টি যা একা পুলিশের পক্ষে সমাধান করা সম্ভব নয়।
অ্যাসিস্ট্যান্ট কমিশনার হিউইট দি টুডে প্রোগ্রামকে বলেন যে, আমরা ইতোমধ্যে উপলব্ধি করতে পেরেছি যে, যে উপায়ে আমরা নিপীড়িত শিশুদের সুরক্ষার্থে পদক্ষেপ নিয়েছি তা ঐ প্রতিবেদন থেকে আমাদেরকে জানান দিচ্ছে যে আমাদের শিশুদের যৌন নিপীড়ন থেকে সুরক্ষার জন্য আরও অনেক পদক্ষেপ নিতে হবে।
এ প্রতিবেদন আমাদেরকে পরিস্কার ইস্যু জানাচ্ছে যে, আমরা যা সমাধান করতে চাই তজ্জন্য আমাদেরকে পদ্ধতির ব্যাপক পরিবর্তন সূচনা করতে হবে। এইচএমআইসি অনেকগুলো সুপারিশ প্রণয়ন করেছেন যেগুলোর মধ্যে সারা লন্ডনব্যাপী শিশুদের উপর যে নেতিবাচক দৃষ্টিভঙ্গি তার উপর।
এইচএম ইন্সপেক্টরেট অব কমস্টেবুলারী (এইচএমআইসি) পরিদর্শকবৃন্দ (ইন্সপেক্টরস্) আবিষ্কার করেছেন যে, শিশু যৌন নিপীড়নমূলক ৩৮৪টি মামলা অত্যন্ত অপরিপক্কভাবে পরিচালনা করা হয়েছে। এগুলোর মধ্যে ৩৮টি মামলা লন্ডন মেট্রোপলিটন পুলিশ সদর দপ্তরে পুনরায় রেফার (ফেরৎ) পাঠানো হয়েছে। কারণ এইচএমআইসি ইন্সপেক্টরবৃন্দ বিশ্বাস করেন যে, এ মামলাগুলোতে যুক্ত শিশুরাও ঝুঁকির মধ্যে রয়েছে।
জনৈকা টিনএইজ (ত্রয়োদশ-ঊনবিংশ বছর) বয়স্কা তরুণী জানায় যে, অনলাইনে সাক্ষাৎকৃত ত্রিশ বছর বয়সী যুবক দ্বারা সে যৌন নিপীড়নের শিকার হয়েছিল কিন্তু এ অপরাধ ঘটনার তদন্তের জন্য সতের দিনেও একজন পুলিশ কর্মকর্তা এর তদন্ত করতে পারেননি। এ সময়ে ঐ যুবকটি ক্রমাগত নিপীড়নমূলক ম্যাসেজ পাঠাচ্ছিল।
ত্রয়োদশী একটি কিশোরী মেয়ের নিকট তাঁর পরিবারের সদস্যবৃন্দ মেয়েটির ফেইসবুক দেখে অভিযোগ করেন যে, মেয়েটি তার বয়সী বা বয়সে বড় অনেক যুবক দ্বারা নিপীড়িত হচ্ছে। কিন্তু মেট্রোপলিটন পুলিশ অব লন্ডন তা অনুসন্ধান করে দেখেনি।
সতের বছর বয়স্কা একটি মেয়ে যার বুদ্ধি ও শারীরিক প্রতিবন্ধিতা রয়েছে এবং এজন্য মেয়েটি চিকিৎসা নিয়েছে এবং কয়েকবার আত্মহত্যা করতেও চেয়েছিল, সে তার পরিচর্যাকারিনীকে জানায়, সে রাত্রিযাপনের জন্য বেরুচ্ছে এবং ফিরে আসবে না। মেয়েটির তত্ত্বাবধানকারী যখন পুলিশকে অবহিত করল তখন পুলিশ মেয়েটিকে ‘অনুপস্থিত’ আখ্যা দিয়ে রাখল যার অর্থ বোঝায় যে মেয়েটিকে উদ্ধারের জন্য কার্যকরী কোনো অভিযান পরিচালিত হয়নি।
একজন সন্দেহভাজনকারী ব্যক্তি যাকে বিশ্বাস করা হয়েছিল যে মেয়েটির যৌন নিপীড়নের ছবি ও মুভি (ছায়াছবি) তৈরী করছিলেন তাকে মেট অফিসাররা ২০১৩ সালের মে মাসে সনাক্ত করেছিলেন বলে জানা যায়। কিন্তু এ সন্দেহভাজনকে ২০১৫ সালের ফেব্রুয়ারী মাস পর্যন্ত গ্রেফতার করা হয়নি। অন্যদিকে পুলিশের কাছে আরও অধিক অনুসন্ধান প্রতিবেদন এসেছে যে, সে (ঐ যুবক) এখনও ফেসবুকে তার (মেয়েটির) সাথে সাইবার ক্রাইমে যুক্ত রয়েছে।
এইচএম ইন্সপেক্টর অব কন্স্টেবুলারী ম্যাট প্যার বলেন যে, ‘আমরা এত অধিক সংখ্যক মামলার জন্য মানসম্মত খুব কম অনুসন্ধান করতে সক্ষম’। ফোর্স (সিপাহী)কে তদন্ত কার্যে দেখা যাচ্ছে কিন্তু শিশুদের সুরক্ষার জন্য কোনো চীফ (প্রধান) পুলিশ অফিসারকে পাওয়া যাচ্ছে না। এতদসত্ত্বেও লন্ডন মেট্রোপলিটন পুলিশ ইংল্যান্ডে ‘বৃহত্তম পুলিশ ফোর্স’ হিসেবে পরিগণিত।
ভিকটিম বা নিপীড়িত এবং অপরাধীদেরকে ‘নির্জন’ বা আইসলেটেড আইটি পদ্ধতিতে সংরক্ষণ করা হয়। এদের সম্পর্কে ঊর্ধ্বতন কর্তাব্যক্তি পর্যায়ে কোনো অংশীদারিত্বমূলক আলোচনা হয় নাÑ এমনি এদের মধ্যে লন্ডন বারার শিশু যৌন নিপীড়ন ও এক্সপ্লয়টেশন অফিসারবৃন্দ রয়েছেন যাদেরকে শিশু যৌন নিপীড়ন ও নির্যাতন বিষয়ক কোনো প্রশিক্ষণও দেয়া হয় না।
মি. প্যার রেডিও ফোর’র টুডে প্রোগ্রামকে বলেন যে, প্রাক্তন লন্ডন মেয়র মেট্রোপলিটন পুলিশকে বিভিন্ন অপরাধ কর্ম যেমন চুরি, অপরাধ সংগঠন বা মারামারি, রাহাজানি বা সংঘর্ষ ইত্যাদিতে দৃষ্টি দিয়েছিলেন যেথায় শিশু সুরক্ষা বিষয়টিও এসেছে।
ফলে চাইল্ড প্রটেকশন ইনভেস্টিগেট্স (শিশু অধিকার সংরক্ষণ অনুসন্ধানকারী কর্মকর্তাবৃন্দ) এ অনুসন্ধান প্রক্রিয়ায় স্থিতিশীল সিদ্ধান্ত গ্রহণে অক্ষম এবং কিছু ইস্যুর অবতারণা করেছেন যাতে ভিক্টিম ও অপরাধীদের নিকট পরিদর্শনে যাওয়া যেখানে এ অপরাধীরা শিশুদের জন্য ভয়ানক ঝুঁকি হিসেবে পরিগণিত।
ছায়া হোম সেক্রেটারী ডায়েন অ্যাবোট বৃটিশ হোম অফিসকে এইচএমআইসি’র প্রতিবেদন সম্পর্কে জিজ্ঞেস করবেন এবং পার্লামেন্টে জরুরী বিষয় হিসেবে এ বিষয়কে উত্থাপন করবেন।
লন্ডন মেট্রোপলিটন পুলিশ দফতর এক বিবৃতিতে জানায় যে, তাদের দফতর এ ব্যাপারে ১৩০০ কর্মকর্তা পেয়েছেন যারা ঝুঁকিপূর্ণ উঠতি বয়সী শিশুদের সুরক্ষার জন্য উৎসর্গীকৃত।
এ বিবৃতিতে আরও বলা হয়েছে যে, তাঁদের দফতর এইচএমআইসি কর্তৃক উত্থাপিত মামলাগুলো পুন:তদন্ত করেছে এবং অনুসন্ধানপূর্বক জানতে পেরেছে যে ঐ শিশুদের আর কোনো ক্ষতি নয় এবং নিপীড়কদের সংখ্যাও বাড়েনি।
এসব যৌন নিপীড়নের অপরাধ সম্পর্কে তারা অন্য নিয়ম-বিধির উপর গুরুত্ব আরোপ করে বলেন যে, শিশুরা (অপ্রাপ্ত বয়স্করা) ব্যাপকহারে নিপীড়নের শিকার (উপরিউক্ত যৌন নিপীড়নের অপরাধে)।
তবে তাঁরা দাবী করেছেন যে, তারা এইচএমআইসি’র সাথে নিবিড়ভাবে কাজ করছেন। তারা এ প্রতিবেদনকে ‘প্রারম্ভিক পদক্ষেপ গ্রহণ’ নামে অভিহিত করেছেন এবং শিশুদের যৌন নিপীড়ন থেকে সুরক্ষায় তাঁদের দৃষ্টিভঙ্গির আমূল পরিবর্তন আনতে বদ্ধপরিকর।
বর্তমান লন্ডন মেয়র সাদিক খান বলেন, এ গভীর অসুবিধাজনক প্রতিবেদনটি প্রকাশ করছে যে আমাদের মহানগরীর (লন্ডন) শিশুদের সুরক্ষা আমাদের নিকট অত্যাবশ্যক। পুলিশ কর্তৃক যে ব্যর্থতা প্রদর্শিত হয়েছে তা অগ্রহণযোগ্য এবং অচিরেই পরিবর্তন সাপেক্ষ।