শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: লাভ-ক্ষতির বিশ্লেষন বাদ দিয়ে, ব্রেক্সিটের ফলাফল বুঝতে পেরে যদি ব্রিটেনের জনগন চায় তাহলে বেক্সিট থামানো যেতে পারে বলে মন্তব্য করেছেন সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার।
নি
উ স্টেটসম্যাকে দেয়া সাক্ষাতকারে লেবার পার্টির সাবেক এই নেতা বলেন, তিনি বিশ্বাস করেন ব্রিটিশ পার্লামেন্ট অথবা ব্রিটেনের মানুষ একটি রায় পাশ করে ইউরোপীয় ইউনিয়নের সাথে চুড়ান্ত সিদ্ধান্তে আসবেন।
তার এই বক্তব্যের পক্ষপাতী নন বর্তমান প্রধানমন্ত্রী থেরসা মে। তিনি দ্বিতীয় গণভোটের সম্ভাবনা বাতিল করে দিয়ে বলেন, ব্রেক্সিট মানেই ব্রেক্সিট। এ নিয়ে সংসদীয় ভোটের যে রায় আদালত দিয়েছিলো তার বিরুদ্ধে আপিল করেছেন তিনি।
আগামী মার্চ মাসের মধ্যেই সকল আইনি প্রক্রিয়া সম্পন্ন করতে বদ্ধ পরিকর মে। আর এর মাধ্যমেই ইউরোপের বিশাল বাণিজ্য অঞ্চল থেকে সরে আাসতে হলে দুই বছরের যে বিক্ষিপ্ত আইনি চুক্তি রয়েছে তা বাতিল করতে পারবেন।
যে চুক্তি হোক না কেন তা গণমূল্যায়নের কথা বলেন ব্লেয়ার। ইউরোপ জুড়ে যে মুক্ত বাণিজ্য সুবিধা তা কি ব্রিটেন আবার পাবে? নাকি ইউরোপ এবং বিশ্বজুড়ে নতুন করে বাণিজ্য চুক্তি করা লাগতে পারে?
এমন প্রশ্নের জবাবে ব্লেয়ার বলেন, আপনারা কেন কোন বিকল্পগুলো খোলা রাখছেন না? আপনারা কেন বলছেন না যে, আমরা ফলাফল বিবেচনা না করেই এমন সিদ্ধান্ত নিয়েছি আর এখন আমরা এর ফলাফল দেখতে পাচ্ছি। আমরা এ নিয়ে নিশ্চিত নই।