রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৬:১১

ফ্রান্সে প্রেসিডেন্ট নির্বাচন: রিপাবলিকান দলের মনোনয়ন নিশ্চিত করলেন ফ্রাঁসিস ফিলন

ফ্রান্সে প্রেসিডেন্ট নির্বাচন: রিপাবলিকান দলের মনোনয়ন নিশ্চিত করলেন ফ্রাঁসিস ফিলন

শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: ফ্রান্সে প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলের মনোনয়ন নিশ্চিত করলেন সাবেক প্রধানমন্ত্রী ফ্রাঁসিস ফিলন। যুক্তরাষ্ট্রের মতো অনুষ্ঠিত দলীয় প্রাইমারি নির্বাচনে তিনি তার শক্ত প্রতিদ্বন্দ্বী অ্যাঁলান জুঁপে’কে পরাজিত করেন। এ নির্বাচনে ফিলন পেয়েছেন শতকরা প্রায় ৬৭ ভাগ ভোট।

এ রিপোর্ট লেখা পর্যন্ত সেখানকার ১০ হাজার ২২৯টি ভোটকেন্দ্রের মধ্যে ৯৭১৩ টি কেন্দ্রের ভোট গণনা করা হয়েছে। তাতে ফিলন পেয়েছেন শতকরা ৬৬.৬ ভাগ ভোট। অ্যাঁলন জুঁপে পেয়েছেন শতকরা ৩৩.৪ ভাগ ভোট। এর ফলে ফিলনই হচ্ছেন আগামী বছর অনুষ্ঠেয় প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলের প্রার্থী। প্রায় সব ভোট গণনার পর পরাজয় স্বীকার করে নিয়েছেন অ্যাঁলান জুঁপে।

তিনি তাকে বড় বিজয়ে অভিনন্দন জানিয়েছেন। একই সঙ্গে তাকে প্রেসিডেন্ট নির্বাচনে তার সমর্থন প্রকাশ করেছেন। তিনি নিজের নেতা, কর্মী, সমর্থকদের পরাজয় মেনে নেয়ার আহ্বান জানিয়েছেন। উল্লেখ্য, ফ্রাঁসোয়া ফিলন সমকামী বিয়ের ঘোর বিরোধী। তিনি রক্ষণশীল ক্যাথলিক। প্রতিশ্রুতি দিয়েছেন একটি সুন্দর, পরিচ্ছন্ন সমাজ থটনের।

উল্লেখ্য, আগামী বছর এপ্রিলে সেখানে প্রেসিডেন্ট নির্বাচন। তার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা হতে পারে সোশালিস্ট প্রার্থী উগ্র ডানপন্থি মেরিন লি পেনের। এ খবর দিয়েছে অনলাইন বিবিসি। প্যারিস থেকে বিবিসির সাংবাদিক লুসি উইলিয়ামসন বলছেন, রিপাবলিকান দলের মনোনয়ন যে ফিলন পাচেছন তা তার দল আগেই আন্দাজ করতে পেরেছিল।

তাই ভোটগ্রহণ শেষ হওয়ার পর পরই যখন প্রথম আংশিক ফল আসে তখনই তার সমর্থকরা দলীয় প্রধান কার্যালয়ে গিয়ে বিজয় উৎসব করতে থাকেন। কয়েক ঘন্টার মধ্যে এটা নিশ্চিত হয়ে যায় যে, ফ্রাঁসিস ফিলন মোট ভোটের দুই-তৃতীয়াংশ পাচ্ছেন। অথচ এক সময় তাকেই দলীয় মনোনয়ন লড়াইয়ে তিন নম্বর অবস্থানে থাকা ব্যক্তি হিসেবে ভাবা হচ্ছিন। এ লড়াইয়ে তার সঙ্গে ছিলেন সাবেক প্রেসিডেন্ট নিকোলাস সারকোজি, অ্যাঁলান জুঁপে।

প্রথম প্রাইমারিতে নিকোলাস সারকোজিকে তৃতীয় অবস্থানে পাঠিয়ে দিয়ে দ্বিতীয় প্রাইমারিতে প্রতিযোগিতায় লিপ্ত হন ফ্রাঁসিস ফিলন ও অ্যাঁলন জুঁপে। বিস্ময়করভাবে শক্ত দুই প্রার্থীকে পিছনে ফেলে এক নম্বরে উঠে এলেন ফিলন।

এখন আগামী নির্বাচনে তিনিই হচ্ছেন ফ্রান্সের রিপাবলিকান দলের প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী। এখন তার কাজ হচ্ছে দলকে তার পিছনে ঐক্যবদ্ধ করা।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026