শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ১২:৫৩

২০শে ডিসেম্বর আসছে কারিনার সন্তান

২০শে ডিসেম্বর আসছে কারিনার সন্তান

বিনোদন ডেস্ক: বলিউড তারকা জুটি কারিনা কাপুর খান ও সাইফ আলি খানের সংসার আলো করে সন্তান জন্ম নিচ্ছে এমন খবরই এখন টক অব দ্য বি-টাউনের।

বার আগ্রহের কেন্দ্রবিন্দু কারিনার সন্তান কবে আসছে। এরই মধ্যে একাধিক তারিখের কথা বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশ হয়েছে। কিন্তু কারিনার ডেলিভারির ব্যাপারে নিখুঁত খবর দিলেন তারই বাবা রণধীর কাপুর।

সংবাদমাধ্যমকে তিনি জানান, ২০শে ডিসেম্বর নায়িকার ডেলিভারির তারিখ চূড়ান্ত করেছেন ডাক্তাররা। রণধীরের কথায়, কারিনা মাতৃত্বকালীন সময়টা খুব ভালোভাবে সামলেছে। সবাই অপেক্ষায় আছি ওর সন্তানের জন্য।

আগামী ২০শে ডিসেম্বর ডেলিভারি ডেট। সিজার না নর্মাল ডেলিভারি হবে, সেটা নির্ভর করবে কারিনার শারীরিক অবস্থার ওপর। মাতৃত্বকালীন সময়টা যে কারিনা উপভোগ করছেন, সেটা নায়িকার আচরণেই স্পষ্ট বোঝা গেছে। দিব্যি সামলেছেন ফটোশুট থেকে শুটিং, সবকিছুই। কিছুদিন আগেই প্রেগন্যান্সি ফটোশুট করেছেন কারিনা।

এই ধরনের শুট এর আগে সেভাবে হয়নি বলা চলে। সমানতালে রিয়া কাপুরের ‘বীরে দি ওয়েডিং’ ছবির শুটিংও করেছেন কারিনা। অবশ্য সাইফ আলি খানও এ ব্যাপারে সবসময় তার পাশে ছিলেন।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2026