রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০২:৩৩

ব্রেক্সিট আপিলের শুনানি শুরু

ব্রেক্সিট আপিলের শুনানি শুরু

শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: ব্রেক্সিট জাজমেন্ট বা ব্রেক্সিট নিয়ে রায়।

হ্যাঁ, সরকারের আপিলের প্রেক্ষিতে রায় ঘোষণার আগে আজ সোমবার থেকেই বৃটিশ সুপ্রিম কোর্টে এ বিষয়ে শুনানি শুরু হওয়ার কথা রয়েছে। এ নিয়ে আজ থেকেই সুপ্রিম কোর্টে আইনি লড়াইয়ে নামতে হচ্ছে সরকারকে।

এটাকে দেখা হচ্ছে কয়েক দশকের মধ্যে সাংবিধানিক সবচেয়ে উল্লেখযোগ্য লড়াই হিসেবে। প্রস্তুতি নিয়েছেন এটর্নি জেনারেল জেরেমি রাইট কিউসি। আদালতে তার যুক্তি তুলে ধরার কথা।

তিনি বলতে চাইবেন, প্রধানমন্ত্রী তেরেসা মে নির্বাহী ক্ষমতাবলে অনুচ্ছেদ ৫০ সক্রিয় করতে পারেন। এক্ষেত্রে পার্লামেন্টে ভোট দিয়ে এমপিদের অনুমোদন নেয়ার কোনো প্রয়োজনীয়তা নেই।

এর আগে হাইকোর্ট রায় দিয়ে বলেছে, ইউরোপীয় ইউনিয়ন থেকে বেরিয়ে যাওয়ার ক্ষেত্রে লিসবন চুক্তির অনুচ্ছেদ ৫০ সক্রিয় করতে সরকারকে পার্লামেন্টের অনুমতি নিতে হবে। এ রায়ের বিরুদ্ধে সরকার আপিল করে। সেই আপিলে যদি সরকার হেরে যায় তাহলে অনিশ্চিত এক সঙ্কটে পড়তে পারে বৃটেন।

আর যদি সরকার বিজয়ী হয় তাহলে আগামী বছরের মার্চ মাস শেষ হওয়ার আগেই অনুচ্ছেদ ৫০ সক্রিয় করার প্রতিশ্রুতি দিয়েছেন প্রধানমন্ত্রী তেরেসা মে। প্রথম দফায় এ আপিল নিয়ে সুপ্রিম কোর্টের এখনকার মোট ১১ জন বিচারক শুনানিতে বসবেন। জানুয়ারিতে তাদের চূড়ান্ত রায় দেয়ার কথা রয়েছে।

এ রায়ে কি সরকার বিজয়ী হবে? এমন প্রশ্নের জবাবে দ্য সানকে সরকারের একজন কর্মকর্তা বলেছেন, বিজয়ী হওয়ার সুযোগ ৫০-৫০। অর্থাৎ জয়-পরাজয়ের সম্ভাবনা সমান সমান। তিনি বলেন, এটা একটা সহজ ‘উইকেট’ নয়। এর অর্থ এই নয় যে, আপনি বিজয়ী হবেন না।

তবে আইনি বিশেষজ্ঞদের অভিমত, এতে সরকার হেরে যাবে। ১১ জন বিচারকের রায় হতে পারে ১১-০। অর্থাৎ এখন সুপ্রিম কোর্টে মোট ১১ জন বিচারক আছেন। তারা সবাই সরকারের বিরুদ্ধে রায় দিতে পারেন। যদি সুপ্রিম কোর্ট সরকারের পক্ষে রায় দেন তাহলে পার্লামেন্টের অনুমোদন দরকার হবে না। সরাসরি তেরেসা মে’ই মার্চের শেষ নাগাদ অনুচ্ছেদ ৫০ সক্রিয় করতে পারবেন। কিন্তু যদি তা না হয়!

সুপ্রিম কোর্ট যদি হাইকোর্টের রায় বহাল রাখেন! তাহলে অনুচ্ছেদ ৫০ সক্রিয় করার বিষয়ে তেরেসা মে’কে অবশ্যই পার্লামেন্টে ভোটে দিতে হবে। পার্লামেন্ট যদি তাকে অনুমতি দেয়া তাহলেই তিনি তা সক্রিয় করতে পারবেন।

উল্লেখ্য, এর আগে অনুচ্ছেদ ৫০ সক্রিয় করা নিয়ে আদালতের দ্বাস্থ হন ব্যবসায়ী নারী গিনা মিলার ও অন্য দু’জন। তাদের রায়ের প্রেক্ষিতে হাইকোর্ট সরকারের বিরুদ্ধে রায় দেয়। গিনা মিলার স্কাই নিউজকে বলেছেন, মৌলিক দুটি সাংবিধানিক বিষয় নিয়ে আদালতে লড়াই হচ্ছে। তার একটি হলো পার্লামেন্ট সার্বভৌম। আপনি একে এড়িয়ে যেতে পারেন না।

দ্বিতীয় বিষয়টি হলো, জনগণের অধিকার কেড়ে নিয়ে সরকার তার নির্বাহী ক্ষমতা ব্যবহার করতে পারে না। আমরা যদি ইউরোপীয় ইউনিয়ন ছাড়ি তাহলে আমরা অধিকার হারাবো।

তিনি আরও বলেন, হাইকোর্ট রায় দেয়ার পর থেকেই তাকে বিভিন্নভাবে হুমকি ও ভয়ভীতি প্রদর্শন করা হচ্ছে। ইমেইল, ফোনকল এমনকি চিঠির মাধ্যমে আমাকে যৌন হয়রানিমুলক হুমকি, বর্ণবাদী হুমকি, হত্যার হুমকি দেয়া হচ্ছে। আমার স্টাফদের ওপর বোমা হামলা হয়েছে। হুমকি দেয়া হচ্ছে আমার পরিবারকে। সামাজিক মিডিয়ায় আমার মাথার দাম ঘোষণা করা হয়েছে।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026