বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১১

ভার্জিনিটি নিয়ে ফের ভাইজানকে এই প্রশ্ন করলেন করণ

ভার্জিনিটি নিয়ে ফের ভাইজানকে এই প্রশ্ন করলেন করণ

বিনোদন ডেস্ক: কফি উইথ করণ সিজন ফাইভের ১০০তম পর্ব জমে উঠবে খান ব্রাদার্স অর্থাৎ সালমান, আরবাজ এবং সোহেল খানকে নিয়ে।

সামাজিক যোগাযোগের মাধ্যমে প্রোমো দেখেই অনেকটা তাই বেশ বোঝা যাচ্ছে। আর যেখানে সালমান খান থাকবেন সেখানে বিতর্ক থাকবে না, তাও আবার হয় নাকি?

এর আগেও এই শো-তে এসেছেন সল্লু মিঞা। তখন জানিয়েছিলেন, তিনি ভার্জিন। এবারও র‌্যাপিড ফায়ার রাউন্ডে সেই প্রশ্ন ফের ভাইজানকে করেন করণ। উত্তরে সালমানের জবাব, এখনও কিছুই বদলায়নি। আমি এখনও ভার্জিন।

এরপরই একটু থেমে বলেন, ঠিক তোমার মতো করণ। আগামী রবিবার টেলিকাস্ট হবে ওই এপিসোড।

কিন্তু প্রোমো প্রকাশ্যে আসতেই শুরু হয়েছে উত্তেজনা।

এর পরই সালমানকে আনুশকা শর্মা, প্রিয়াঙ্কা চোপড়া এবং ক্যাটরিনা কইফের অপশন দিয়ে করণ জানতে চান, কাকে সল্লু মিঞা বিয়ে করতে চান, কার সঙ্গে সম্পর্কে জড়াতে চান ও কার সঙ্গে বন্ধুত্ব করতে চান? উত্তরে সলমন বলেন, অন্য কোনও অপশন দিতে হবে।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026