বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৯:৫১

চীন থেকে অস্ত্র কেনা নিয়ে ভারতের স্পর্শকাতর কথায় শেখ হাসিনার দিল্লি সফর স্থগিত

চীন থেকে অস্ত্র কেনা নিয়ে ভারতের স্পর্শকাতর কথায় শেখ হাসিনার দিল্লি সফর স্থগিত

রাজনীতি ডেস্ক: সেনা বাহিনীকে আধুনিক করতে চীন থেকে অস্ত্রশস্ত্র কেনার বিষয়ে ভারতীয় সেনা কর্মকর্তা এমন কিছু স্পর্শকাতর কথাবার্তা বলেছেন, যার বিরুপ প্রতিক্রিয়া হয়েছে বাংলাদেশের সামরিক বাহিনীতে। এটি প্রধানমন্ত্রীর ভারত সফর স্থগিতের নেপথ্য কারণ বলে খবর মিলেছে।

শুক্রবার পত্রিকাটির এক প্রতিবেদনে বলা হয়েছে, শেখ হাসিনার এই সফরে তিস্তা চুক্তি নিয়ে দিল্লির কোনও সুনির্দিষ্ট ঘোষণা আশা করছে ঢাকা। দু’দেশের সামরিক বাহিনীর মধ্যে গুরুত্বপূর্ণ একটি চুক্তিও হওয়ার কথা, যা চূড়ান্ত করতে গত সপ্তাহে তিন বাহিনীর উপ-প্রধান ও তটরক্ষী বাহিনীর প্রধানকে নিয়ে ঢাকায় গিয়েছিলেন প্রতিরক্ষামন্ত্রী মনোহর পর্রীকর।

এই পরিস্থিতিতে হাসিনার সফর পিছিয়ে দেওয়ার পিছনে অন্য কোনও কারণ থাকতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করছেন ঢাকার রাজনীতিকদের একাংশ। বাংলাদেশ সেনা বাহিনীকে আধুনিক করতে চীন থেকে প্রচুর অস্ত্রশস্ত্র কিনছে বাংলাদেশ।

সূত্রের বরাত দিয়ে আনন্দবাজার লিখেছে, মনোহর পর্রীকরের সফরসঙ্গী ভারতীয় সেনাকর্তারা বাংলাদেশের সেনাকর্তাদের সঙ্গে আলোচনায় এ বিষয়টি উল্লেখ করে এমন কিছু স্পর্শকাতর কথাবার্তা বলেছেন, যার বিরূপ প্রতিক্রিয়া হয়েছে বাংলাদেশের সামরিক বাহিনীতে। সে সব সামলে তবেই দিল্লি যেতে চান হাসিনা।

বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রনালয়ের এক অফিসার অবশ্য এ খবরকে ভিত্তিহীন বলে জানিয়েছেন, হাসিনার সফর স্থগিতে দু’দেশের সম্পর্কে কোনও প্রভাব পড়বে না।

দিল্লিতে বাংলাদেশ হাই কমিশনের এক অফিসারের বরাতে আনন্দবাজার পত্রিকা জানায়, ডিসেম্বরের ওই সময়ে বিজয় দিবস উপলক্ষে ঢাকায় বিভিন্ন অনুষ্ঠান চলে। সামরিক বাহিনী ও মুক্তিযোদ্ধাদের নানা সংগঠনের এই সব অনুষ্ঠানে মুজিব-কন্যা শেখ হাসিনাকে উপস্থিত থাকতে হয়।

১৭ ডিসেম্বরও তাঁর দলের একটি বড়সড় কর্মসূচি রয়েছে। ঠিক ছিল তা সেরে সন্ধ্যায় দিল্লির বিমানে উঠবেন হাসিনা। ওই অফিসারের কথায়, মোদি দায়িত্ব নেওয়ার পরে শেখ হাসিনার প্রথম এই রাষ্ট্রীয় সফর বাংলাদেশের পক্ষে বিশেষ গুরুত্বপূর্ণ। হাজার অনুষ্ঠান সামলে তাড়াহুড়ো করে তা করার ব্যাপারে অনেকের আপত্তি ছিল বলেই দিন ক্ষণ ঘোষণা করা যাচ্ছিল না। শেষ পর্যন্ত প্রধানমন্ত্রীর দফতর থেকে পররাষ্ট্র মন্ত্রনালয়কে বলা হয়, সফর পিছিয়ে দিলে ভাল হয়।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2026