বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১১

আর মাত্র কয়েকদিন এরইমধ্যে রক্তচাপ বেড়ে গেছে কারিনার

আর মাত্র কয়েকদিন এরইমধ্যে রক্তচাপ বেড়ে গেছে কারিনার

বিনোদন ডেস্ক: ২০শে ডিসেম্বর হতে আর মাত্র কয়েকদিন। এদিন দুনিয়ার মুখ দেখবে বলিউড তারকা দম্পতি কারিনা কাপুর খান ও সাইফ আলি খানের সন্তান।

এমনটাই ডাক্তাররা নিশ্চিত করেছেন আগে। এরই মধ্যে নবজাতককে বরণ করার সব প্রস্তুতি সম্পন্ন করেছে নবাব পরিবার। কারিনাকেও রাখা হয়েছে পর্যবেক্ষণে।

জানা গেছে গত সপ্তাহে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন নায়িকা। দেরি না করে ডাক্তার ডাকেন সাইফ।

চিকিৎসক জানান, রক্তচাপ বেড়ে গেছে কারিনার। কিন্তু চিন্তার কোনো কারণ নেই। আপাতত তিনি স্থিতিশীল। বেবোকে সর্বক্ষণ পর্যবেক্ষণ করার জন্য একজন নার্সও রয়েছেন তাদের বান্দ্রার বাংলোতে।

সূত্রে জানা যায়, দিন কয়েক আগে মালাইকা আরোরা খান, রেহা কাপুর, অমৃতা আরোরাদের সঙ্গে হাউজ পার্টি করেছিলেন কারিনা। সে সঙ্গে একটি ইভেন্টেও যোগ দিয়েছিলেন তিনি। কিন্তু সে ধকল সামলাতে পারেননি। অসুস্থ হয়ে পড়েন।

কারিনার শাশুড়ি শর্মিলা ঠাকুর সংবাদমাধ্যমে বলেন, কারিনা প্রেগন্যান্সির প্রতিটা মুহূর্ত এনজয় করছে। ভালো করে সাজছে, বন্ধুত্বদের সঙ্গে এনজয় করছে। এতটাই অসাধারণ ভাবে সামলাচ্ছে কারো আবার নজর না লেগে যায়।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026