বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১১

অনুষ্ঠানে গিয়ে কেঁদে ফেললেন ঐশ্বরিয়া বচ্চন

অনুষ্ঠানে গিয়ে কেঁদে ফেললেন ঐশ্বরিয়া বচ্চন

বিনোদন ডেস্ক: বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী ঐশ্বরিয়া রাই বচ্চন। বয়স চল্লিশ পেরোলেও গ্লামারসে ভাটা পড়েনি তার। এখনো দাপিয়ে বেড়াচ্ছেন নায়িকা হিসেবে।

গ্ল্যামার ছড়ানো অভিনয় আর নান্দনিক নৃত্যের তালে জয় করে নিয়েছেন অগণিত ভক্তের মন। বর্তমানের ঐশ্বরিয়া গানের তালে যে নৃত্য পরিবেশন করেন, তার পেছনের গুরু কে জানেন?

সম্প্রতি একটি অনুষ্ঠানে গিয়ে আবেগপ্রবণ হয়ে কেঁদে ফেলেন তিনি। তিনি ছোটবেলায় নাচ শিখেছেন লতা সুরেন্দ্র নামের একজন শিক্ষিকার কাছ থেকে।

তাহলে শুনুন, ঐশ্বরিয়ার নৃত্যগুরুর নাম লতা সুরেন্দ্র। ছোট বেলায় তিনি লতার কাছেই প্রথম নাচ শিখেছিলেন। সম্প্রতি লতা সুরেন্দ্রর একটি অনুষ্ঠানে যোগ দেন ঐশ্বরিয়া।

সেই ছোটবেলার গুরুর একটি অনুষ্ঠানে হাজির হয়ে সেখানে গিয়ে স্মৃতিকাতর হয়ে পড়েন বচ্চন পরিবারের এ বধূ। গল্পের প্রয়োজনে সিনেমার পর্দায় কাঁদতে দেখা যায় অভিনয়শিল্পীদের।

কিন্তু বাস্তবে তাদের চোখের পানি ভক্তদের চোখ পর্যন্ত পৌঁছায় না। তবে অতীত জড়ানো গুরুজীর সঙ্গে দেখা করে ঐশ্বরিয়া হারিয়ে গেলেন স্মৃতির অতলে।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026