শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৮:২১

দখল হয়ে গেছে ক্বিন ব্রিজ এলাকা

দখল হয়ে গেছে ক্বিন ব্রিজ এলাকা

হাসান মো: শামীম: দখল হয়ে গেছে ক্বিন ব্রিজের নিচের এলাকা। সাঁরি বেধে রাখা ট্রাক পিকআপ ভ্যান আর ভবঘুরেদের স্থায়ী নিবাস এখন চাঁদনিঘাটের পাড়।

চুরি হয়ে যাচ্ছে লাইট, চলছে না পানির ফুয়ারা। বহু দিন আড়ালে থাকা ভাসমান পতিতারা এখন প্রকাশ্যেই ঘুরে বেড়ায় ব্রিজের নিচে। মাদক সেবি গাঁজাখোরদের জন্যও এই অভয়ারন্যে যেন নেই কোন ভয়। এক সময় ভিড় করে থাকা পর্যটকরাও ফিরিয়ে নিয়েছেন মুখ।

আগের মত এখন আর নেই মানুষের আনাগোনা। গুটিকয়েক চটপটি ফুসকাওয়ালাদের দিন কাটে আলস্যে। সাইফুর রাহমানের স্বপ্নের সুরমা পাড় ফিরে গেছে বছর দশেক আগের অন্ধকার সময়ে । মুছে গেছে সব কিছুই, রয়ে গেছে সৌন্দর্যের কংকাল। দিনের আলোয় প্রকাশ্যে প্রশাসনের নাকের ডগায় বসেই হচ্ছে এই দখল প্রক্রিয়া, অথচ দেখার কেউ নেই ।

সরেজমিনে সুরমা পাড়ের বুকে স্থাপিত ক্বিন ব্রিজের নিচের অংশ পরিদর্শন করলে দেখা যায় এই চিত্র । ভিআইপিদের আবাসস্থল সার্কিট হাউসের ঠিক সামনেই ট্রাকের সাঁরি। নানা বয়সী মানুষের অবারিত আনাগোনা।

রিকশা চালকরা আরাম করে বসে আছেন রিকশায়, হাতে কলকি, বাতাস ভারি গাঁজার গন্ধে। সাধারণ মানুষ হাত দিয়ে মুখ চেপে কোন মতে পাড়ি দিচ্ছেন এই রাস্তা । অথচ ২০০ গজের মধ্যেই কোতোয়ালী থানা, ১০০ গজের মধ্যে সিলেট সিটি কর্পোরেশন এর অস্থায়ী কার্যাল্যয়।

প্রায় স্থায়ী হয়ে যাওয়া এই অবৈধ ট্রাক স্ট্যান্ড উচ্ছেদ বা মনিটরিং করার স্বায়িত্বও এই দু’টি সরকারী প্রতিষ্ঠানের। অথচ নগরীর সৌন্দর্য রক্ষার দ্বায়িত্বে থাকা সিসিকের নির্বাহি কর্মকর্তা এনামুল হাবিব উল্টো সাফাই গাইলেন ট্রাক স্ট্যান্ডের পক্ষেই !

আলাপ কালে তিনি অনেকটা বিরক্ত হয়েই বলেন ‘আমরা কি করব বলুন,স্থায়ী ট্রাক স্ট্যান্ড নেই বিধায় ছাড় দিতে হচ্ছে। আর ছাড়টা যে শুধু আমরাই দিচ্ছি তা না, সব জায়গা থেকেই দিতে হচ্ছে ।’ লাইট না থাকার ব্যাপারে তিনি বলেন ‘থাকবে কিভাবে ,লাগালেই চুরি হয়ে যায়।

তার কথায় স্পস্ট প্রতিয়মান হয় যে ক্বীন ব্রিজের সৌন্দর্য চুলোয় যাক সিসিকের এ ব্যাপারে আদৌ কোন মাথা ব্যাথা নেই । অথচ অভিযোগ আছে সিসিকের কিছু অসাধু কর্মচারী আর পুলিশ নিয়মিতই এখান থেকে চাঁদা তুলে থাকে ।

এ ব্যাপারে পুলিশের অবস্থান জানতে অতিরিক্ত উপ পুলিশ কমিশনার (দক্ষিন) জেদান আল মুসা ডেইলি সিলেটকে বলেন, পুলিশ অবৈধ এই স্ট্যান্ডের ব্যাপারে অবগত আছে, অচিরেই একটি পুলিশি অভিযান হবে।

অথচ এক বছর আগেই নানা বয়সি মানুষ একটু আনন্দের খোঁজে ছুটে আসতেন সুরমা পাড়ের ক্বিন ব্রিজের নিচে। আড্ডা গানে মুখরিত থাকত চারদিক। সিলেটে বেড়াতে আসা বাইরের জেলার মানুষের ভ্রমন লিস্টেও থাকত এই জায়গা।

একসাথে সুরমা নদি, ক্বিন ব্রিজ, সার্কিট হাঊস আর আলি আমজদের ঘড়ির মোহনীয় রুপ উপভোগ করতেন মানুষ। চেয়ার বিছিয়ে প্রতিযোগিতামূলক ব্যবসা করতেন চটপটি ফুসকাওয়ালারা।

আগের মত ভ্যান সাঁজিয়ে এখনো বসে থাকেন তারা, কিন্তু দেখা মিলেনা কাস্টমারের। এরকম একজন ভ্যান ওয়ালা মনি লাল, এক বছর আগেও গড়ে প্রতিদিন প্রায় ৫০০০ টাকার মত ব্যবসা করতেন, এখন সারা দিনে ৫০০ টাকাও বিক্রি করতে পারেন না।

তিনি বলেন, দুঃখের কথা আর কি কমু, কাজির বাজার সেতু হওনের পর মানুষজন কয়েক দিন এদিকটায় আসে নাই, এই সুযোগে জায়গাটা ট্রাকওয়ালারা দখল করে ফেলছে। এখন এই জায়গার যে অবস্থা তাতে তো আর ভাল কোন মানুষ একবার আসলে দুইবার আসবে না।’

এ ব্যাপারে ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখান সুরমা মার্কেটের ব্যবসায়ি নাহিদ তিনি বলেন, এটা সস্পূর্ণ রুপে সিসিকের ব্যর্থতা। তারা কেন এই এতিহ্যবাহী জায়গাটির সৌন্দর্য বজায় রাখবে না। আমরাতো ট্যাক্স দেই নগরী সুন্দর রাখার জন্যই, এরকম কেন হচ্ছে তা জানার জন্য তদন্ত কমিটি গঠন করা দরকার। বাইরে থেকে আসা কোন ভিআইপি যখন সার্কিট হাউস থেকে এই সব দৃশ্য দেখবে তা হবে সিলেটবাসীর জন্য লজ্জার।’

সার্কিট হাঊসের পাশে রিকশায় বসে গাঁজা সেবন করার পর এক রিকশাচালককে পাও্য়া যায় ড্রেনের খোলা মুখে বসে খোলা রাস্তায় প্রস্রাব করছেন! এ সময় সামনে দিয়ে হেটে যাচ্ছিলেন অনেক মানুষ। কিন্তু রিকশা চালকের এ ব্যাপারে কোন ভ্রুক্ষেপ নেই। কর্ম সম্পাদন করে রিকশা নিয়ে ছুটে বেরিয়ে যায় সে! খোলা জায়গায় প্রস্রাব করা এখানকার রিকশাচালক ভবঘুরে দের জন্য নিয়মিত একটা ব্যাপার ।

পার্ক করে রাখা একটি পিকআপ ভ্যান থেকে মোবাইল নাম্বার সংগ্রহ করে ট্রাক পিকআপ ভ্যান দক্ষিন সুরমা আঞ্চলিক কমিটির সাধারণ সম্পাদক মোঃ মারুফ আহমেদের সাথে যোগাযোগ করা হলে তিনি সংবাদকর্মী পরিচয় পেয়ে কল কেটে মোবাইল বন্ধ করে দেন । তাই এ ব্যাপারে দখলকারী ট্রাক মালিক দের বক্তব্য পাও্য়া যায়নি । এ ব্যাপারে কথা বলেননি পার্ক করে রাখা ট্রাক চালকরাও।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026