রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৬:১১

রাশিয়ার রাষ্ট্রদূত বন্দুকধারীর গুলিতে তুরস্কে নিহত

রাশিয়ার রাষ্ট্রদূত বন্দুকধারীর গুলিতে তুরস্কে নিহত

শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: তুরস্কে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আন্দ্রেই কারলভ আংকারায় বন্দুকধারীর গুলিতে নিহত হয়েছেন।

সোমবার এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন। ঘটনার পর বিশেষ বাহিনীর হাতে পরে হামলাকারীও নিহত হন।

সিরিয়ায় রাশিয়ার সামরিক অভিযানের বিরুদ্ধে তুরস্কে প্রতিবাদের একদিন পর রাষ্ট্রদূতের ওপর এ হামলার ঘটনা ঘটল।

রুশ টেলিভিশনের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, ‘তুর্কিদের চোখে রাশিয়া’ শিরোনামে আংকারায় একটি আলোকচিত্র প্রদর্শনী উপলক্ষে এক গ্যালারিতে গিয়েছিলেন কার্লভ।

ওই অনুষ্ঠানে বক্তৃতা করার সময় এক বন্দুকধারী পেছন থেকে তার দিকে কয়েক দফা গুলি চালায়। এরপর গুরুতর আহত অবস্থায় দ্রুত তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় তার মৃত্যুর খবর নিশ্চিত করে।

এএফপির খবরে বলা হয়, এ সময় বন্দুকধারী ‘আলেপ্পোর প্রতিশোধ’ বলে চিৎকার করে এবং আল্লাহ আকবর বলে স্লোগান দেয়। হামলাকারী এক স্মার্ট যুবক। তার পরনে ছিল স্যুট ও টাই। ঘটনার পর বিশেষ বাহিনীর অভিযানে হামলাকারীও নিহত হন।

আঙ্কারার মেয়রের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, হামলাকারী ম্যার্থ আলটিন্তাস ( ২২) একজন পুলিশ অফিসার ছিলেন। তিনি দাঙ্গা পুলিশে কর্মরত ছিলেন। তবে কোন জঙ্গিগোষ্ঠীর সঙ্গে তার কোন সম্পর্ক ছিল কিনা তা নিশ্চিত নয়। তবে ওই সময় তিনি ডিউটিতে (দায়িত্বরত) ছিলেন না।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জন কিরবি বলেছেন, তারা রাষ্ট্রদূতের ওপর হামলা সম্পর্কে অবগত হয়েছেন। এ সহিংস কাণ্ডের নিন্দা জানান তারা। নিহত রাষ্ট্রদূতের পরিবারের প্রতি সমবেদনা জানান কিরবি।

তুর্কি গণমাধ্যম জানিয়েছে, প্রদর্শনীতে ভাষণ দেয়ার সময় বন্দুকধারী সিরিয়ার আলেপ্পো শহর সম্পর্কে কিছু বলে চিৎকার করে এবং কারলভের ওপর গুলি ছোঁড়ে।

আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো প্রকাশিত ছবিতে দেখা যায়, প্রদর্শনীর গ্যালারির মেঝেতে গুলিবিদ্ধ হয়ে পড়ে আছে রাষ্ট্রদূতের নিথর দেহ। পাশেই অস্ত্র হাতে দেখা যাচ্ছে বন্দুকধারীকে।

কার্লভ ২০১৩ সাল থেকে তুরস্কে রুশ রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা বলেন, অসাধারণ এ রুশ কূটনীতিক সন্ত্রাসবিরোধী কাজে ব্যাপক ভূমিকা রেখেছেন। তিনি আমাদের হৃদয়ে চির জাগরুক থাকবেন।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026