বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৮:২৬

কারিনাকে বিয়ের আগে রোজার সঙ্গে লিভ ইন করতেন নবাবপুত্র

কারিনাকে বিয়ের আগে রোজার সঙ্গে লিভ ইন করতেন নবাবপুত্র

বিনোদন ডেস্ক: কারিনা কাপুর ও সাইফ আলি খানের খবরেই এখন সরগরম চারিদিক। নায়ক-নায়িকার ঘর আলো করে এসেছে ছেলে তৈমুর।

জন্মানোর পরেই তাকে নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। তার নাম কেন এমন রাখা হলো, তা নিয়ে সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে ঝড় উঠেছিল। কিন্তু এবার সাইফকে নিয়ে আলোচনা শুরু হযেছে অন্য কারণে।

জানা গিয়েছে, কারিনার সঙ্গে বিয়ের আগে সাইফ লিভ-ইন করতেন এক ইতালীয় মডেলের সঙ্গে। তার নাম রোজা ক্যাটালানো। তিন বছরের সম্পর্ক ছিল দু’জনের।

এখন অবশ্য একে অন্যের মুখ দেখেন না। সময় তাদের দু’জনকে আলাদা করে দিয়েছে। অমৃতা সিংহের সঙ্গে বিচ্ছেদ আর কারিনা কাপুরের সঙ্গে বিয়ে-এই দু’য়ের মাঝে সাইফের জীবনে এসেছিলেন রোজা ক্যাটালানো।

কেনিয়ায় গিয়ে রোজার প্রেমে পড়েছিলেন সাইফ আলি খান। প্রেমের টানে সুদূর কেনিয়া থেকে একসময় মুম্বই পাড়ি দিয়েছিলেন রোজা। সাইফের দুই সন্তান সারা ও ইব্রাহিমের সঙ্গেও বেশ ভাব জমেছিল রোজার। কিন্তু সম্পর্ক বেশিদিন টেকেনি। একসময় তাদের বিচ্ছেদ হয়ে যায়।

সেই সময়ে রোজাকে বলতে শোনা যায়, সাইফ যে বিবাহিত সেই কথা আমাকে জানায়নি। অর্থাৎ সাইফ রোজাকে সম্পূর্ণ অন্ধকারে রেখে সম্পর্ক তৈরি করেছিলেন।

সাইফের সঙ্গে সম্পর্কচ্ছেদ হওয়ার পরে এক সাক্ষাৎকারে রোজাকে বলতে শোনা গিয়েছিল, আমি এখনও সাইফকে ভালবাসি’। রোজার সঙ্গে সম্পর্ক চুকেবুকে যাওয়ার পরেই কারিনার সঙ্গে ঘনিষ্ঠতা বেড়েছিল সাইফের। রোজার চোখ এড়ায়নি তা।

শাহিদ কাপুরকে রোজাই জানিয়েছিলেন খবরের ভিতরকার খবর। সাইফের প্রেমে পড়েছেন কারিনা কাপুর, এই সত্য শাহিদের সামনে তুলে ধরেছিলেন স্বয়ং রোজাই। সাইফের সঙ্গে বিচ্ছেদ হলেও রোজা কিন্তু ভুলতে পারেননি নবাবপুত্রকে।

সাইফ কী করছেন, কোথায় যাচ্ছেন, কার সঙ্গে ঘুরছেন সব নজরে রাখতেন।

কিন্তু তারপর রোজা কোথায় হারিয়ে গেলেন? এখন তিনি কী করছেন? সেই সব নিয়ে আর ভাবেন না কেউই। সাইফ এখন নতুন জীবন নিয়ে ব্যস্ত। কারিনা সদ্য মা হয়েছেন। সাইফের জীবন থেকে হারিয়ে গিয়েছেন রোজা।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2026