রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৩:৩০

জন্মদিনে আমাকে কিছু কিনে দেওয়ার মতো টাকা থাকত না বাবার কাছে

জন্মদিনে আমাকে কিছু কিনে দেওয়ার মতো টাকা থাকত না বাবার কাছে

বিনোদন ডেস্ক: শাহরুখ খান এই মুহূর্তে পৃথিবীর সবচেয়ে ধনী ১০ অভিনেতাদের একজন। তাঁর মোট সম্পত্তিমূল্য ৬০০ মিলিয়ন ডলার। কিন্তু তাঁর জীবনের শুরুটা এমন ছিল না। অত্যন্ত কষ্ট করেই তাঁকে এই জায়গায় পৌঁছতে হয়েছে।

সম্প্রতি একটি অ্যাওয়ার্ড সেরিমনিতে এসে বেশ নস্ট্যালজিক হয়ে পড়েছিলেন শাহরুখ। শিশু-কিশোরদের এই ইভেন্টে এসে তিনি তাঁর ছেলেবেলার ২টি গোপন কথা শেয়ার করেন সকলের সঙ্গে।

শাহরুখ বলেন, যে ছোটবেলায় তিনি কমিকস পড়তে খুব ভালবাসতেন। কিন্তু নতুন নতুন কমিকস বই কেনার জন্য পর্যাপ্ত টাকা থাকত না তাঁর। তাই তিনি মাঝে-মধ্যেই আত্মীয়-বন্ধুদের থেকে টাকা ধার করে কমিকস কিনতেন। তার পর সেই টাকা আদৌ তাঁরা ফেরত পেতেন কি না সেটা অবশ্য বলেননি শাহরুখ।

ছোটবেলায় অত্যন্ত দারিদ্রের মধ্যে কাটাতে হয়েছে শাহরুখকে, সেটাও তিনি জানান। তিনি বলেন, ‘আমার বাবা একজন উচ্চশিক্ষিত মানুষ ছিলেন কিন্তু তাঁর টাকাপয়সা বেশি ছিল না। তিনি কখনও চাকরি পাননি। এত শিক্ষিত হওয়া সত্ত্বেও যা যা ব্যবসা তিনি শুরু করেন, তার একটাও দাঁড়ায়নি।

কিন্তু তিনি আমাকে অনেক আদর-ভালবাসা দিয়েছেন। যেহেতু জন্মদিনে কিছু কিনে দেওয়ার মতো টাকা থাকত না তাঁর কাছে, তিনি প্রতিবার তাঁর নিজের এমন কোনও জিনিস আমাকে উপহার হিসেবে দিতেন যার মাধ্যমে আমি কিছু শিখতে পারি।’

শাহরুখ ওই অনুষ্ঠানে এও বলেন যে ছোটবেলায় তিনি ভাবতেন কত তাড়াতাড়ি বড় হবেন আর এখন বড়বেলায় এসে আপশোস করেন, কেন এত তাড়াতাড়ি ছোটবেলাটা কেটে গেল।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026