বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৮:৪৩

আফগানিস্তানে স্বামী ছাড়া বাড়ির বাইরে যাওয়ায় এক নারীর শিরশ্ছেদ

আফগানিস্তানে স্বামী ছাড়া বাড়ির বাইরে যাওয়ায় এক নারীর শিরশ্ছেদ

শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: আফগানিস্তানে স্বামী ছাড়া বাড়ির বাইরে যাওয়ার অপরাধে  এক নারীর শিরশ্ছেদ করা হয়েছে।

এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করা হয় নি। দায় স্বীকার করেনি তালেবান। এ খবর দিয়েছে লন্ডনের অনলাইন দ্য ইন্ডিপেন্ডেন্ট। সরকারি কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে এ খবর জানানো হয়েছে।

বলা হয়েছে, ওই নারীর বয়স ৩০ বছর। আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় প্রদেশ শেরে পুলের লাতি এলাকায় সোমবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। ওই সময় ওই নারীর শিরশ্ছেদ করা হয়েছে। এরপর তাকে কোপানো হয়েছে। সরকারি এক কর্মকর্তা বলেছেন, স্বামী ছাড়া কেনাকাটা করতে বের হওয়ার কারণে ওই নারীকে হত্যা করেছে তালেবানরা।

উল্লেখ্য, লাতি এলাকাটি তালেবানদের দখলে। সেখানে নারীর বিরুদ্ধে তারা বৈষম্যমুলক নীতি গ্রহণ করেছে। তার মধ্যে নারীরা জোরে কথা বলতে পারবেন না। মিডিয়ায় তারা উপস্থিত হতে পারবেন না।

এমন অপরাধ করলে তাদেরকে প্রকাশ্যে চাবুক মারা হয়। এমনকি ফুটবল স্টেডিয়ামে ফাঁসি দেয়া হয়।

ওই প্রদেশের গভর্নরের মুখপাত্র জাবিউল্লাহ আমানি বলেছেন, যে নারীর শিরশ্ছেদ করা হয়েছে তিনি একজন ইরানি। তাদের কোনো সন্তান নেই।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
All rights reserved © shirshobindu.com 2012-2026