শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: সবচেয়ে বড় চ্যালেঞ্জ মোকাবিলা করছে জার্মানি। এ চ্যালেঞ্জ আসছে ইসলামী জঙ্গিদের দিক থেকে।
২০১
৬ সালটি জার্মানির জন্য ছিল কঠিনতম পরীক্ষার। ইংরেজি নতুন বছরের বার্তায় এসব কথা স্বীকার করেছেন জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মারকেল। কয়েকদিন আগে বার্লিনে ট্রাক হামলা চালায় এক তিউনিশিয়ার আশ্রয়প্রার্থী।
ওই হামলার কথা উল্লেখ করে মারকেল বলেন, যে মানুষ আশ্রয় চায়, নিরাপত্তা চায় সেই যখন সন্ত্রাসী হামলা চালায় তখন বলতেই হয়, এটা ছিল অসুস্থ মানসিকতা।
অ্যাঙ্গেলা মারকেল বলেন, তা সত্ত্বেও জার্মানি সব কিছু কাটিয়ে উঠতে সক্ষম হবে।
উল্লেখ্য, দু’সপ্তাহ আগে বার্লিনে ক্রিসমাস উপলক্ষে জমজমাট এক মার্কেটের ভিতর ট্রাক ঢুকিয়ে দেয় আনিস আমরি। সে তিউনিশিয়ার নাগরিক। এতে কমপক্ষে ১২ জন নিহত হন।
এ বছরের শুরুতে উয়ার্জবুর্গে একটি ট্রেনের ভিতর এক আফগান শরণার্থী কুড়াল দিয়ে কুপিয়ে আহত করে ৫ জনকে। আশ্রয়প্রার্থী এক সিরিয়ান আনসবাচে একটি বারের বাইরে নিজেকে বোমায় উড়িয়ে দেয়।
এতে আহত হন ১৫ জন। এসব হামলায় শরণার্থী বিষয়ে জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মারকেলের নীতি নিয়ে বিস্তর সমালোচনা হয়। গত বছর তিনি ১০ লাখেরও বেশি শরণার্থীকে জার্মানিতে প্রবেশের সুযোগ দেন।
নতুন বছরের শুভেচ্ছা বার্তায় মারকেল বলেছেন, সিরিয়ার আলেপ্পো শহরে যে ধ্বংসযজ্ঞের চিত্র তাতে বোঝা যায় ওই যুদ্ধ থেকে পালিয়ে আসা মানুষগুলোর দায়িত্ব নেয়া কতটা গুরুত্বপূর্ণ ও যথার্থ ছিল।