মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০:০১

চীন ও পাকিস্তানকে ট্রাম্পের কঠোর হুশিয়ারি

চীন ও পাকিস্তানকে ট্রাম্পের কঠোর হুশিয়ারি

শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: ট্রাম্পের অন্তর্বর্তীকালীন (ট্রানজিশন) টিমের সদস্য ও ভারতীয়-আমেরিকান ব্যবসায়ী শালাভ কুমার স্থানীয় সময় সোমবার দাবি করেন, ট্রাম্পের সঙ্গে সম্প্রতি এক বৈঠকে ইসলামাবাদ প্রশাসনকে এমন বার্তা দিয়েছেন নবনির্বাচিত ওই প্রেসিডেন্ট।

ভারতের প্রতিবেশী দেশ চীন ও পাকিস্তানের দ্বৈত অবস্থান সহ্য করা হবে না বলে কঠোর হুশিয়ারি দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। শালাভ কুমার বলেন, আমেরিকার প্রেসিডেন্ট স্পষ্ট জানিয়েছেন, পাকিস্তানের কোনো দ্বৈত অবস্থান সহ্য করবেন না তিনি। পাশাপাশি, সব দেশের সঙ্গে সুসম্পর্ক রাখা এবং সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই করার বার্তাও দিয়েছেন।

এর আগে, ভারতের সঙ্গে ট্রাম্পের সম্ভাব্য সামরিক চুক্তি নিয়েও বার্তা দিয়েছিলেন আমেরিকার রিপাবলিকান হিন্দু কোয়ালিশনের প্রতিষ্ঠাতা শালাভ কুমার।

তিনি জানান, ট্রাম্পের মেয়াদ শেষে ভারতের সঙ্গে এক ট্রিলিয়ন ডলারের সামরিক চুক্তি হতে যাচ্ছে।

অন্যদিকে উত্তর কোরিয়ার তৈরি করা পরমাণু বোমা যুক্তরাষ্ট্রে আঘাত হানতে পারবে না বলে মন্তব্য করেছেন দেশটির নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। উত্তর কোরিয়া আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক মিসাইল (আইসিবিএম) তৈরির শেষ পর্যায়ে আছে, পিয়ংইয়ংয়ের এমন ঘোষণার একদিন পর টুইটারে এমন প্রতিক্রিয়া জানালেন ট্রাম্প। খবর গার্ডিয়ান ও টাইমস অব ইনডিয়ার।

গত সোমবার সন্ধ্যায় এক টুইটবার্তায় ডোনাল্ড ট্রাম্প লিখেছেন, আমি মনে করি, উত্তর কোরিয়া আমেরিকার মূল ভূখন্ডে আঘাত হানার মতো কোনো পরমাণু অস্ত্র তৈরির কাজ শেষ করতে পারবে না। পিয়ংইয়ং ঘোষণা দিয়েছে, তারা আমেরিকায় সক্ষমতা সম্পন্ন একটি পরমাণু অস্ত্র তৈরির শেষ পর্যায়ে রয়েছে।

এমনটা কখনোই ঘটবে না। তবে ট্রাম্প তার বক্তব্যের মধ্য দিয়ে আন্তঃমহাদেশীয় পরমাণু অস্ত্র তৈরিতে উত্তর কোরিয়ার অক্ষমতার কথা বলেছেন, নাকি এমন অস্ত্র তৈরিতে আমেরিকা প্রশাসনের বাধা দেয়ার হুশিয়ারি দিয়েছেন তা স্পষ্ট নয়। উত্তর কোরিয়ার পরমাণু অস্ত্র কর্মসূচি ইস্যুতে চীনকেও টেনে এনেছেন ট্রাম্প।

তিনি লিখেছেন, চীন একপাক্ষীয় বাণিজ্য করে আমেরিকা থেকে প্রচুর পরিমাণ অর্থ ও সম্পদ নিয়ে যাচ্ছে। অথচ উত্তর কোরিয়ার বিরুদ্ধে কিছু করতে পারছে না। চমৎকার একইসঙ্গে উত্তর কোরিয়াকে চীন সামলাতে পারছে না উল্লেখ করে বেইজিং কর্তৃপক্ষকেও উপহাস করেন তিনি।

উল্লেখ্য, রোববার গ্রেগরিয়ান ক্যালেন্ডারের নববর্ষ উপলক্ষে এক টেলিভিশন ভাষণে উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং-উন দাবি করেন, পিয়ংইয়ং আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক মিসাইল তৈরির শেষ পর্যায়ে রয়েছে। তবে তার দাবির বিষয়টি নিশ্চিত হওয়া যায়নি।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026