মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০:০১

রাশিয়াকে ঠেকাতে ইউরোপে সামরিক মহড়া বাড়াবে আমেরিকা

রাশিয়াকে ঠেকাতে ইউরোপে সামরিক মহড়া বাড়াবে আমেরিকা

শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: মার্কিন সেনাবাহিনী ন্যাটোভুক্ত ইউরোপীয় দেশগুলোতে সামরিক মহড়া বাড়ানোর পরিকল্পনা করছে।

ইউরোপে মোতায়েন মার্কিন বাহিনীর উপপ্রধান এবং মার্কিন বিমান বাহিনীর লে জেনারেল টিম রে এ কথা জানিয়েছেন। রাশিয়ার কথিত আগ্রাসন মোকাবেলায় এ পদক্ষেপ নেয়া হবে বলে দাবি করেন তিনি।

জার্মানির একটি বন্দরে যখন শত শত মার্কিন ট্যাংক, সামরিক ট্রাকসহ যুদ্ধ সরঞ্জাম নামছে তখন এ মন্তব্য করলেন তিনি।

রুশ সীমান্তের নিকটবর্তী দেশগুলোতে ন্যাটো মহড়ায় প্রায় চার হাজার মার্কিন সেনা অংশ গ্রহণ করবে। এ সব মহড়ায় ২৮ হাজারের বেশি মার্কিন সরঞ্জাম ব্যবহৃত হবে। জার্মানির বন্দরে এ সব সামরিক সামরিক সরঞ্জাম খালাস করা হয়েছে।

টিম রে দাবি করেন, তার ভাষায়, রুশ আগ্রাসন ঠেকানোর অংশ হিসেবে এ সব মহড়া হবে। পাশাপাশি মার্কিন মিত্রদের আঞ্চলিক অখণ্ডতা নিশ্চিত করা এবং ইউরোপকে মুক্ত, স্বাধীন এবং সমৃদ্ধ রাখার লক্ষ্যও এসব মহড়ার রয়েছে।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026