রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৭

সাংবাদিক মুকতাবিস-উন-নুর এর দুটি গ্রন্থের প্রকাশনা কমিটির সভা অনুষ্ঠিত

সাংবাদিক মুকতাবিস-উন-নুর এর দুটি গ্রন্থের প্রকাশনা কমিটির সভা অনুষ্ঠিত

শিহাবুজ্জামান কামাল: বিশিষ্ট সাংবাদিক, সিলেট প্রেস ক্লাবের সাবেক সভাপতি মুকতাবিস-উন-নুর এর দুটি গ্রন্থ ‘আমার দেখা সামাদ আজাদ ও সাইফুর রহমান’ এবং ‘সময় অসময়’ নামক দুটি গ্রন্থের প্রকাশনা উৎসব কমিটির এক পরামর্শ সভা সোমবার পূর্ব লন্ডনের ভেলেন্স রোডের একটি হলে অনুষ্ঠিত হয়েছে।

সভায় আগামী ১২ জানুয়ারি বৃহস্পতিবার পূর্ব লন্ডনের ভেলেন্স রোডস্থ ওসমানী সেন্টারে বিকেল সাড়ে ৬টায় অনুষ্ঠিতব্য প্রকাশনা উৎসবকে কি ভাবে সুন্দর ও সফল করা যায় এব্যাপারে বিভিন্ন পরামর্শ গ্রহণ করা হয়।

সভায় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন প্রকাশনা কমিটির কনভেনার কে এম আবুতাহের চৌধুরী, সাংবাদিক তাইসির মাহ্মুদ,শিহাবুজ্জামান কামাল, আব্দুল মুনীম চৌধুরী, আখলাকুর রহমান, মতিউর রহমান চৌধুরী প্রমুখ। অনুষ্ঠানে সকল কবি,লেখক সাহিত্যিক, সাংবাদিকসহ সবাইকে উপস্থিত থাকার জন্য প্রকাশনা কমিটির পক্ষ থকে নিমন্ত্রণ জানানো হয়েছে।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026