মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০:০১

রগরগে ভিডিও, গোয়েন্দা রিপোর্ট ও ট্রাম্পের প্রত্যাখ্যান

রগরগে ভিডিও, গোয়েন্দা রিপোর্ট ও ট্রাম্পের প্রত্যাখ্যান

শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচিত ডোনাল্ড ট্রাম্পের ব্যবসায়িক স্বার্থ ও যৌন জীবন নিয়ে গোপন ভিডিও রয়েছে রাশিয়ার হাতে। প্রয়োজনে ট্রাম্পকে ব্লাকমেইল করতে এসব ব্যবহার করতে পারে রাশিয়া।

এমন গোয়েন্দা রিপোর্ট নিয়ে সারাবিশ্বে যখন তোলপাড় চলছে তখন এ রিপোর্টকে ভুয়া বলে দাবি করেছেন ডনাল্ড ট্রাম্প।

বলেছেন, যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা থেকে এমন রিপোর্ট ফাঁস হওয়ার বিষয়েও তিনি নিন্দা জানান। আন্তর্জাতিক বিভিন্ন সংবাদ মাধ্যমে ব্যাপকভাবে প্রচার পাচ্ছে এ রিপোর্ট।

উল্লেখ্য, গত সপ্তাহে প্রেসিডেন্ট বারাক ওবামা ও প্রেসিডেন্ট নির্বাচিত ডোনাল্ড ট্রাম্পকে রাশিয়া ইস্যুতে ব্রিফিং করেন যুক্তরাষ্ট্রের গোয়েন্দা প্রধানরা। এ সময় তারা ট্রাম্পকে জানানো হয়, রাশিয়া তার পিছনেও লেগে আছে। মিডিয়ায় তারপর থেকেই রিপোর্ট ছড়িয়ে পড়ে এসব নিয়ে।

তাতে বলা হয়, ডনাল্ড ট্রাম্প মস্কো সফরের সময় উঠেছিলেন রিজ-কার্লটন হোটেলে। সেখানে তিনি পতিতাসঙ্গ ভোগ করেছিলেন। এ সময় তার ব্যক্তিগত গোপন জীবনের রগরগে ভিওি রয়েছে রাশিয়ার হাতে। আছে তার ব্যবসায়িক স্বার্থ সংশ্লিষ্ট তথ্য।

এসব বিষয় তাকে গোয়েন্দা প্রধানরা জানিয়েছেন বলে জানানো হয়েছে। বিষয়টি যখন প্রচার পায় তখন এমন খবরের নিন্দা জানান ট্রাম্প। তবে ট্রাম্পকে কি সব গোপনীয় বিষয়ে ব্রিফিং করা হয়েছে তা ফাঁস করার কথা অস্বীকার করেছেন গোয়েন্দা সংস্থা ন্যাশনাল ইন্টেলিজেন্সের পরিচালক জেমস ক্লাপার।

গত সপ্তাহে প্রেসিডেন্ট ওবামা ও প্রেসিডেন্ট নির্বাচিত ট্রাম্পকে গোয়েন্দারা ব্রিফিং করার পর প্রথমবারের মতো এবারের প্রেসিডেন্ট নির্বাচনে রাশিয়ার হ্যাকিংয়ের কথা স্বীকার করে নেন ট্রাম্প। ওদিকে তিনি প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর প্রথম সংবাদ সম্মেলন করেছেন।

এ সময় তিনি নিশ্চিত করে বলেছেন তার ব্যবসা প্রতিষ্ঠান পুরোপুরি দেখাশোনা করবেন তার দু’ছেলে। তিনি প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় ব্যবসা কিভাবে চলবে মুলত তা নিয়ে ওই সংবাদ সম্মেলন আহ্বান করা হলেও এর বেশির ভাগ অংশজুড়েই ছিল রাশিয়ার হাতে থাকা তার সম্পর্কিত তথ্য।

এ সম্পর্কে ট্রাম্প বলেন, ওইসব অভিযোগের কোনো লিখিত প্রমাণ নেই। এমন তথ্য কখনও প্রকাশ করা ঠিক হয় নি। এর পুরোটাই ভুয়া খবর। ফোনে বানানো এমন ঘটনা কখনো ঘটেনি। অসুস্থ মানসিকতার লোকেরা এসব জোড়াতালি দিয়ে বানিয়েছে। পুরোপুরি নিন্দনীয় কাজ এটা। গত সপ্তাহে জাতীয় গোয়েন্দা সংস্থাগুলো তাকে যে বিষয়ে ব্রিফ করেছে সে বিষয়ে তিনি কথা বলতে অস্বীকৃতি জানান।

তবে বলেন, সেখানে অনেক মানুষ উপস্থিত ছিল। যদি গোয়েন্দা সংস্থাগুলো ওইসব তথ্য প্রকাশ করে থাকে তাহলে তা তাদের সুনামের জন্য মারাত্মক এক আঘাত। পরে তিনি ব্রিফিংয়ে বলেন, গোয়েন্দারা এমন ভুয়া তথ্য ফাঁস করেছে এটা নিন্দনীয়। নাৎসী জার্মানিও এমন কাজ করে নি।

ওদিকে গোয়েন্দাদের তৈরি করা ২৫ পৃষ্ঠার প্রতিবেদন পুরোপুরি প্রকাশ করে বুজফিড ও সিএনএন। এ জন্য বুজফিডকে একটি আবর্জনার স্তূপ হিসেবে আখ্যায়িত করেন ট্রাম্প। সিএনএনের বিরুদ্ধে অভিযোগে বলেন, তারা যে আদর্শ নিয়ে বড় হয়েছে এ ঘটনার তার ব্যত্যয়।

উল্লেখ্য, ওই সংবাদ সম্মেলনে তিনি সিএনএনের একজন সাংবাদিকের প্রশ্ন পর্যন্ত গ্রহণ করতে অস্বীকৃতি জানান। পরে ওই গোয়েন্দা প্রতিবেদন প্রকাশের পক্ষে সিএনএন তার সিদ্ধান্তের পক্ষে কথা বলে। জানানো হয়, তারা রিপোর্টিয়ে সতর্কতা অবলম্বন করে। তারা যে গোয়েন্দা প্রতিবেদন প্রকাশ করেছে তা বুজফিডের থেকে একেবারেই আলাদা।

অভিযোগ করা হয়েছে, প্রেসিডেন্ট নির্বাচিত ডনাল্ড ট্রাম্পের ব্যবসায়িক স্বার্থ, তার ব্যক্তিগত জীবনের রগরগে ভিডিও রয়েছে রাশিয়ার হাতে। এগুলো তার জন্য ক্ষতিকর। এমন অভিযোগ অস্বীকার করেছেন ট্রাম্প। তিনি বলেছেন, একজন উচ্চ পদস্থ (হাই প্রোফাইল) ব্যক্তি হিসেবে বিদেশ সফরের সময় এমন সব ঘটনার বিষয়ে তিনি খুব সচেতন।

ওদিকে ট্রাম্পের বিষয়ে নতুন করে আনীত অভিযোগ অস্বীকার করেছে রাশিয়াও। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মুখপাত্র দমিত্রি পেসকভ বলেছেন, রাশিয়ার সঙ্গে ট্রাম্পের সম্পর্ককে নষ্ট করে দেয়ার উদ্দেশে এসব করা হচ্ছে।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026