শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৮:১০

লন্ডন বাংলা প্রেসক্লাবের ইতিহাসে সর্বাধিক সংখ্যক সংবাদ কর্মীর সদস্যপদ লাভ

লন্ডন বাংলা প্রেসক্লাবের ইতিহাসে সর্বাধিক সংখ্যক সংবাদ কর্মীর সদস্যপদ লাভ

জাকির হোসেন কয়েছ: বিলেতের বাংলা মিডিয়ার প্রতিনিধিত্বশীল সংগঠন লন্ডন বাংলা প্রেস ক্লাবে এবার সর্বোচ্চ সংখ্যক সংবাদকর্মী সদস্যপদ লাভ করেছেন।

শুক্রবার সন্ধ্যায় আগামী দুই বছরের জন্য যারা সদস্য হওয়ার জন্য আবেদন করেছিলেন, তাদের মধ্যে থেকে বাঁচাই করে নতুন ও পুরাতন সদস্যদের নামের তালিকা ক্লাবের অস্থায়ী কার্যালয় সাপ্তাহিক জনমত অফিসের সামনের দেয়ালে ঝলানু হয়। এসময় ক্লাবের নির্বাহী কমিটির সদস্য ছাড়াও বিপুল সংখ্যক নবীন প্রবীন সদস্য উপস্থিত ছিলেন।

জানাগেছে এবার নতুন পুরাতন মিলিয়ে ৩২২জনকে ক্লাবের সদস্য করে নামের তালিকা প্রকাশ করা হয়েছে। যা ১৯৯৩ সালে প্রেসক্লাব প্রতিষ্ঠার পর থেকে সর্বোচ্চ। এবার ক্লাবের সদস্য হওয়ার জন্য আবেদন পড়ে ৩৬৬টি। পরে ক্লাবের নির্বাহী কমিটির অনুমোদনের পর ৩২২ জনকে সদস্য করে তাদের নামের তালিকা প্রকাশ করেছে। এর মধ্যে ১৯৬জন পুরাতন সদস্য রয়েছেন। নতুন সদস্য হয়েছেন ১২৬জন সংবাদকর্মী।

আগামী ২৯ জানুয়ারী রবিবার সংগঠনের দ্বি-বার্ষিক সভা ও নির্বাচন অনুষ্ঠিত হবে। কার্যকরি কমিটির ১৫টি পদে নির্বাচনে অংশ নিতে সম্ভাব্য প্রার্থীরা ইতিমধ্যে ক্যাম্পেইন শুরু করেছেন।

এদিকে প্রেসক্লাব সূত্রে জানাগেছে নির্বাচনে প্রার্থী হতে ইচ্ছুক সদস্যগন ১৪ জানুয়ারী শনিবার থেকে ১৮ জানুয়ারীর মধ্যে নমিনেশন প্রদান করতে পারবেন। নমিনেশন প্রত্যাহারের শেষ তারিখ ২০ জানুয়ারী শুক্রবার রাত ৮ ঘটিকা। বৈধ প্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে ২১ জানুয়ারী।

২৯ জানুয়ারী পূর্ব লন্ডনের ইম্প্রেশন সেন্টারে প্রেসক্লাবের দ্বি-বার্ষিক সভা শুরু হবে সকাল সাড়ে ১১ঘটিকা থেকে। দুপুর আড়াই ঘটিকা থেকে শুরু হবে ভোট গ্রহন। যা শেষ হবে সন্ধ্যা ৬ ঘটিকায়। আশা করা হচ্ছে রাত ১১ ঘটিকার মধ্যে নির্বাচনের ফলাফল ঘোষণা করা হবে।

এদিকে প্রেসক্লাব সূত্র জানিয়েছে এবার প্রেসক্লাবের সদস্য ফি বাবত প্রায় ২০ হাজার প্রাউন্ড আর নমিনেশন ফি থেকে আরো প্রায় ১২ হাজার পাউন্ড আয় হবে। ক্লাবের ফান্ডে রয়েছে প্রায় দেড়শ হাজার পাউন্ড। যা ক্লাবের ভবন প্রতিষ্ঠায় ব্যয় হবে।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026