বিনোদন ডেস্ক: সুজান খানের সঙ্গে দীর্ঘদিনের বন্ধুত্বের পর বিয়ে। ১৩ বছরের সংসার জীবন অতিবাহিত হওয়ার পর আবার বিচ্ছেদ হলো তাদের।
বলা হচ্ছে বলিউড সুপার হিরো খ্যাত অভিনেতা হৃতিক
রোশনের কথা। ২০১৩ সালের ডিসেম্বর মাসেই সুজান খানের সঙ্গে বিবাহিত জীবনের ইতি টানেন তিনি। তিন বছরেরও বেশি সময় কেটে গেছে এরই মধ্যে। এক ছাদের নিচে বসবাস না করলেও ভালো বন্ধুত্ব টিকিয়ে রেখেছেন হৃতিক সুজান। ছেলেদের জন্য সবসময় একসঙ্গে হাজির তারা।
তবুও বন্ধু সুজান তো আর স্ত্রীয়ের জায়গাটা পূরণ করতে পারছেন না। তাই হৃতিক কি ফের বিয়ের কথা ভাবছেন? সম্প্রতি এমন প্রশ্নের উত্তরে হৃতিক যা বললেন তাতে অবাক বলিউড।
নায়কের কথায়, এখন আমি আবার বিয়ে করার কথা আর ভাবি না। আমি সন্তুষ্ট, তৃপ্ত। এ কথা শোনার পর বলি মহলের অনেকে বলছেন, বিবাহিত জীবনে এত তিক্ততার মধ্যে ছিলেন হৃতিক যে ফের সম্পর্কে বাঁধা পড়তে চান না। যদিও এ মন্তব্যের কোনও ব্যখ্যা দেননি এ সুপার হিরো।