রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৬:৩৪

ইউরোপে একক বাজার সুবিধা ত্যাগ করবে বৃটেন

ইউরোপে একক বাজার সুবিধা ত্যাগ করবে বৃটেন

শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: ইউরোপীয় ইউনিয়নের একক বাজার সুবিধা ত্যাগ করতে প্রস্তুত বৃটেন! মঙ্গলবার লন্ডনে ল্যাঙ্কাস্টার হাউজে বক্তব্যে এমনটাই ঘোষণা করতে পারেন বৃটিশ প্রধানমন্ত্রী তেরেসা মে।

একই সঙ্গে তিনি বলতে পারেন, কাস্টমস ইউনিয়ন এবং ইউরোপিয়ান কোর্ট অব জাস্টিস ত্যাগ করতেও প্রস্তুত বৃটেন। এ খবর দিয়েছে অনলাইন স্কাই নিউজ।

এতে বলা হয়েছে, গত বছর ব্রেক্সিট গণভোটের পর বৃটেনে ক্ষমতার পালাবদল ঘটে। প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনের স্থানে আসেন তেরেসা মে। তারপর থেকে তিনি এখন পর্যন্ত ব্রেক্সিট নিয়ে সুস্পষ্ট ধারণা দেন নি। ফলে মঙ্গলবার যদি তিনি ওই বক্তব্যই রাখেন তাহলে তা হবে একটি সুস্পষ্ট ও সাহসী ঘোষণা।

তেরেসা মে এ ঘোষণা দিলে তাতে বুঝে নিতে হবে যে, ইউরোপীয় দেশগুলো থেকে বৃটেনে অবাধ যাতায়াত সুবিধার ইতি ঘটতে চলেছে। একই সঙ্গে যদি তিনি একক বাজার অর্থনীতি ত্যাগ করার পক্ষেই কথা বলেন তাহলে অন্য দেশগুলোর সঙ্গে যে দ্বিপক্ষীয় বাণিজ্যিক আলোচনা হওয়ার কথা তারও ইতি ঘটতে পারে।

এ বিষয়ে ১০ ডাউনিং স্ট্রিটের এক সূত্র বলেছেন, একক বাজার সুবিধা ও কাস্টমস ইউনিয়ন নিয়ে প্রধানমন্ত্রী তেরেসা মে উত্তর বা বক্তব্য রাখতে পারেন মঙ্গলবার।

ওদিকে বৃটেনকে ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে রাখার পক্ষে প্রচারণা চালানো এমপি আনা সোব্রি বলেছেন, যদি প্রধানমন্ত্রী এমন ঘোষণা দিয়েই দেন তাহলে তা হবে বড় ধরনের এক দায়িত্বহীনের কাজ।

কনজার্ভেটিভ দলের এই এমপি বলেছেন, এ কাজের ম্যান্ডেট নেই সরকারের। একক বাজার ও কাস্টমস ইউনিয়ন ত্যাগের খবর অবশ্যই গুরুত্বর ও খুব খারাপ খবর।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026