রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৮

ওসমানী স্কুলের নাম পরিবর্তনের বিরোধিতায় মেয়র জন বিগস

ওসমানী স্কুলের নাম পরিবর্তনের বিরোধিতায় মেয়র জন বিগস

শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: ওসমানী স্কুলের নাম পরিবর্তনের সিদ্ধান্তের বিরোধিতা করেছেন টাওয়ার হ্যামলেটসের মেয়র জন বিগস।

তিনি বলেছেন, স্কুলের নাম পরিবর্তনের কথা শুনে আমি আহত হয়েছি। আর এজন্য আমি স্কুলের গভর্নিং বডির কাছে আমার উদ্বেগের বিষয়টি জানানোর সিদ্ধান্ত নিয়েছি। তাদের সাথে বৈঠককালে আমাদের বাংলাদেশী কমিউনিটির কাছে এই নামের যে প্রতিকী গুরুত্ব রয়েছে তা তুলে ধরবো। এছাড়া এই স্কুলটি বাঙ্গালী অধ্যূষিত এলাকায় অবস্থিত এই বিবেচনাও রাখতে হবে। মেয়র বিগস এক বিশেষ বিবৃতিতে একথা বলেন।

বিবৃতিতে তিনি আরো বলেন, স্কুলের নাম রাখার বিষয়ে কাউন্সিলের কোন ভূমিকা নেই এবং ওসমানী স্কুলের নাম পরিবর্তনের বিষয়ে আমার কাছে কোন পরামর্শ চাওয়া হয়নি অথবা কোন কিছুই অবহিত করা হয়নি।

মেয়র বলেন, আমার কাছে পরামর্শ চাওয়া হলে বাঙ্গালী কমিউনিটির কাছে এই নামের যে বিশেষ গুরুত্ব রয়েছে তা তুলে ধরতাম। তাই নাম পরিবর্তনের সিদ্ধান্ত বাতিলের জন্য স্কুল গভর্ণরদের কাছে আমার দাবী রইলো। তাদের উচ্ িস্থানীয় বাসিন্দাদের অভিমতকে সম্মান জানানো।

এছাড়া বিষয়টি আরো পরিষ্কারভাবে স্কুলের কাছে তুলে ধরার জন্য স্থানীয় পিতামাতাদের প্রতি আমার অনুরুধ রইলো। উল্লেখ্য যে, সম্প্রতি পূর্ব লন্ডনের ভ্যালেন্স রোডে অবস্থিত ওসমানী স্কুলের নাম পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে স্কুলের গভর্নিং বডি।

গভর্নিং বডি স্কুলটির নাম ষ্ক্রভ্যালেন্স প্রাইমারী স্কুলম্ব রাখার সিদ্ধান্ত পাশ করে। স্কুল পরিচালনায় কাউন্সিলের কোন আইনগত ক্ষমতা না থাকায় তারা নির্বাহী মেয়র অথবা কাউন্সিলের কোন পরামর্শ ছাড়াই এককভাবে এই সিদ্ধান্ত নেয়।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026