রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০২:৪৬

তেরেসা মের ব্রেক্সিট বক্তৃতার আগে পাউন্ডের দরপতন

তেরেসা মের ব্রেক্সিট বক্তৃতার আগে পাউন্ডের দরপতন

শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: ইউরোপিয়ান ইউনিয়ন থেকে বৃটেনের প্রস্থান (ব্রেক্সিট) নিয়ে বৃটিশ প্রধানমন্ত্রী তেরেসা মের ভাষণের আগে বড় ধরণের দরপতন হয়েছে দেশটির মূদ্রা পাউন্ড স্টার্লিং-এর। নিজের বক্তৃতায় ইইউর সিঙ্গেল মার্কেট বা একক বাজার থেকেও বৃটেনকে সরিয়ে নেওয়া হবে এমন ঘোষণা দিতে পারেন তিনি।

আর তাতেই নতুন করে দরপতন হয়েছে পাউন্ডের, যা তিন মাসের মধ্যে সর্বনি¤œ। এ খবর দিয়েছে বিবিসি। খবরে বলা হয়, ডলারের বিপরীতে পাউন্ডের মান ১ শতাংশেরও বেশি নেমে যায়। পরে সামান্য অগ্রগতি হয় যদিও। ইউরোর বিপরীতেও দরপতন হয় পাউন্ডের। এটি দুই মাসের মধ্যে সর্বনিম্ন।

বিশ্লেষকরা বলছেন, আজ মঙ্গলবার নিজের বক্তৃতায় কড়া ব্রেক্সিট এর কথা বলবেন তেরেসা মে, এমন সংবাদের প্রেক্ষিতেই বাজারে এমন প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

বিভিন্ন সংবাদ প্রতিবেদনে বলা হচ্ছে, তিনি ইইউর একক বাজার ও কাস্টম ইউনিয়ন থেকেও বৃটেনকে সরিয়ে নেবেন। কারণ, তিনি অভিবাসনের ওপর বৃটেনের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে চান। তবে এসব বক্তব্যকে ‘অনুমান’ বলে আখ্যা দিয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয়।

খবরে বলা হয়, গত বছরের জুনে ইইউ’তে বৃটেনের থাকা বা না থাকা নিয়ে গণভোট অনুষ্ঠিত হয়। এতে না থাকার পক্ষে ভোট দেন বেশিরভাগ বৃটিশ ভোটার। এর পর থেকে পাউন্ডের দাম ডলারের বিপরীতে প্রায় ২০ শতাংশ পড়ে গেছে।

সর্বশেষ এমন দাম ছিল ১৯৮৫ সালে। এর অন্যতম কারণ হলো ইইউ সদস্য রাষ্ট্রসমূহে বা একক বাজারে বৃটেনের আয়করমুক্ত প্রবেশাধিকার সুবিধা থাকবে কিনা, তা নিয়ে অনিশ্চয়তা।

এদিকে মার্কিন প্রেসিডেন্ট-ইলেক্ট ডনাল্ড ট্রাম্প বৃটেনের দ্য টাইমসের সঙ্গে এক সাক্ষাৎকারে বলেছেন, পাউন্ডের দরপতন বৃটিশ ব্যবসাপ্রতিষ্ঠানের জন্য দারুণ। তিনি ইঙ্গিত দিয়েছেন যে, স্কটল্যান্ডের থার্নবেরিতে তার গলফ কোর্স পাউন্ডের দরপতনের কারণে লাভবান হয়েছে। তার ভাষ্য, যুক্তরাজ্যের বহু অংশে ব্যবসা পরিস্থিতি অবিশ্বাস্য!

খবরে বলা হয়, পাউন্ডের দরপতনের ফলে যুক্তরাজ্যের প্রতিষ্ঠানগুলো বিদেশে সুবিধা পাবে। কিন্তু বিদেশে ছুটি কাটাতে যাওয়া ও আমদানিকৃত পণ্য আরও ব্যায়বহুল হয়ে উঠবে।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026