মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০:০১

আগ্রাসী ও অস্থিতিশীল কর্মকাণ্ডে জড়িত রাশিয়া

আগ্রাসী ও অস্থিতিশীল কর্মকাণ্ডে জড়িত রাশিয়া

শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: আগ্রাসী ও অস্থিতিশীল কর্মকান্ডে জড়িত রাশিয়া। এর মাধ্যমে তারা বিশ্বে শৃংখলা ভঙ্গ করছে। জাতিসংঘে নিযুক্ত যুক্তরাষ্ট্রের এমন অভিযোগ করেছেন।

তিনি ওয়াশিংটন ডিসিতে আটলান্টিক কাউন্সিলে বক্তব্য রাখছিলেন। সেখানে তিনি মস্কোর বিরুদ্ধে আরোপিত অবরোধ অব্যাহত রাখার আহ্বান জানান।

একই সঙ্গে ন্যাটো জোটকে সমর্থন দিয়ে তা অব্যাহত রাখার আহ্বান জানান। সামান্থা পাওয়ার ওই অনুষ্ঠানে ইউক্রেনে রাশিয়ার হস্তক্ষেপের প্রসঙ্গ তুলে ধরেন।

তিনি বলেন, সিরিয়ার গৃহযুদ্ধে সরকারকে সমর্থন দিচ্ছে রাশিয়া। এ ছাড়া তারা যুক্তরাষ্ট্রের নির্বাচন ও অন্যান্য গণতান্ত্রিক প্রতিষ্ঠানকে প্রভাবিত করার চেষ্টা করছে।

তিনি বলেন, রাশিয়ার কর্মকা- বিশ্বমানের নয়। বিশ্বে যে শৃংখলা বিরাজমান তা তারা ছিন্ন করছে। আন্তর্জাতিক অঙ্গনে যেসব ভুল করেছে মস্কো তার দায় এড়াতে বার বারই রাশিয়া মিথ্যা বলছে। দায় অস্বীকা করছে।

উল্লেখ, কয়েকদিন আগে লন্ডনের দ্য সানডে টাইমসে এক সাক্ষাতকার দেন যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচিত ডোনাল্ড ট্রাম্প।

তাতে তিনি বলেন, শর্ত সাপেক্ষে রাশিয়ার ওপরকার অবরোধ প্রত্যাহার করবেন তিনি। এ জন্য রাশিয়াকে পারমাণবিক অস্ত্র কমাতে হবে। তার এমন মন্তব্যের জবাবে সামান্থা পাওয়ার রাশিয়ার বিরুদ্ধে আরোপিত অবরোধ দ্রুততার সঙ্গে প্রত্যাহার না করার আহ্বান জানান।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026