রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০২:৪৬

ব্রেক্সিট ইস্যুতে সুপ্রিম কোর্টের রায় আজ

ব্রেক্সিট ইস্যুতে সুপ্রিম কোর্টের রায় আজ

শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: আর মাত্র কয়েক ঘন্টার অপেক্ষা। এরপরই বৃটেনের স্থানীয় সময় সকাল সাড়ে ৯টায় ব্রেক্সিট নিয়ে সরকারের আপিলের রায় ঘোষণা করবে বৃটিশ সুপ্রিম কোর্ট।

এতেই ফায়সালা হয়ে যাবে ব্রেক্সিট প্রক্রিয়া শুরু করতে পার্লামেন্টই ক্ষমতা পাবে নাকি এ ক্ষমতা পাবেন মন্ত্রীরা, বিশেষ করে প্রধানমন্ত্রী তেরেসা মে। কয়েক দশকের মধ্যে এটিই হচ্ছে সবচেয়ে উল্লেখযোগ্য সাংবিধানিক মামলা।

ব্রেক্সিট নিয়ে বৃটিশ হাই কোর্ট এর আগে যে রায় দেয়, তাতে হেরে যায় তেরেসা মের সরকার। হাই কোর্ট রায়ে বলে যে, ব্রেক্সিট সংক্রান্ত লিসবন চুক্তির ৫০ অনুচ্ছেদ সক্রিয় করতে হলে পার্লামেন্টের অনুমোদন অবশ্যই নিতে হবে সরকারকে।

এমন অনুমোদন ছাড়া কোনোভাবেই ব্রেক্সিট শুরু করা যাবে না। এ রায়ের বিরুদ্ধে আপিল করে সরকার। সেই আপিলের বিষয়ে ৫ই ডিসেম্বর থেকে চারদিন শুনানি হয় সুপ্রিম কোর্টে। এ কোর্টের মোট ১১ জন বিচারক এ বিষয়ে শুনানি শেষে আজ তাদের চূড়ান্ত রায় দেবেন।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026