শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: ব্রিটিশ প্রধানমন্ত্রী তেরেসা মে আগামী শনিবার তুরস্ক সফরে যাচ্ছেন। প্রধানমন্ত্রী হওয়ার পর থেরেসা মে’র এটাই প্রথম তুরস্ক সফর। এই সফরের তথ্য নিশ্চিত করেছে তুর্কি প্রধানমন্ত্রীর দপ্তর।
তু
রস্ক সফরকালে থেরেসা মে তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগানের সঙ্গে সাক্ষাত করবেন বলে জানা গেছে। তাদের মধ্যে দুদেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় ছাড়াও সিরিয়া সঙ্কট ও আন্তর্জাতিক বিভিন্ন বিষয়ে আলোচনা হবে।
তিনি প্রধানমন্ত্রী বিনালি ইলদিরিমের সঙ্গেও কথা বলবেন। ব্রিটিশ প্রধানমন্ত্রী তেরেসা মে প্রধানমন্ত্রী হওয়ার পর বিশ্ব নেতাদের সঙ্গে সাক্ষাতের অংশ হিসেবে তার এই সফর। এর আগে শুক্রবার থেরেসা মে’র মার্কিন যুক্তরাষ্ট্রের নয়া প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সাক্ষাতের কথা রয়েছে।