রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫১

তারেক রহমানের উপস্থিতিতে আরাফাত রহমান কোকোর ২য় মৃত্যুবার্ষিকী পালন করলো যুক্তরাজ্য বিএনপি

তারেক রহমানের উপস্থিতিতে আরাফাত রহমান কোকোর ২য় মৃত্যুবার্ষিকী পালন করলো যুক্তরাজ্য বিএনপি

শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: যুক্তরাজ্য বিএনপির উদ্যোগে আরাফাত রহমান কোকোর ২য় মৃত্যুবার্ষিকী পালিত হয় বুধবার ইস্ট লন্ডনের হোয়াইট চ্যাপেলের বিএনপি কার্যালয়ে।

ব্রিকলেইন মসজিদের ইমাম হাফিজ মতিউল হক এর দোয়া পরিচালনার মাধ্যমে দোয়া মাহফিল অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউকে বিএনপির প্রেসিডেন্ট এম এ মালিক। অনুষ্ঠান পরিচালনা করেন ইউকে বি এনপির সেক্রেটারি কয়ছর এম আহমদ।

প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান। অনুষ্ঠানে কেন্দ্রীয় বিএনপির ব্যারিস্টার নাসির হোসেন অসিম, হুমায়ুন কবির ও আনোয়ার হোসেন খোকনসহ বেশ কয়েকজন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

দোয়া মাহফিলে আরও উপস্থিত ছিলেন যুক্তরাজ্য বিএনপির সিনিয়র সহ সভাপতি আব্দুল হামিদ চৌধুরী, সহ সভাপতি আবুল কালাম আজাদ, এম লুৎফুর রহমান, মো: গোলাম রব্বানি, গোলাম রব্বানি আহমেদ সুহেল, ফরিদ উদ্দিন। যুক্তরাজ্য বিএনপির উপদেষ্টা মুজিবুর রহমান মুজিব, আলহাজ্ব তৈমুছ আলী।

এছাড়াও, যুক্তরাজ্য বিএনপির যুগ্ম সম্পাদক শহিদুল ইসলাম মামুন, যুক্তরাজ্য যুব দলের সাবেক সভাপতি ও বিএনপির অন্যতম সদস্য নাসিম আহমদ চৌধুরী, যুক্তরাজ্য বিএনপির সহ সাধারণ সম্পাদক মো: কামাল উদ্দিন সহ যুক্তরাজ্য বিএনপি, যুবদল, জাসাস এবং স্বেচ্ছাসেবক দলের অনেক নেতাকর্মীসহ অনেকে।

তারেক রহমান, তাঁর বক্তৃতায় উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে মরহুম আরাফাত রহমান কোকোর আত্মার মাগফেরাতের জন্য দোয়া কামনা করেন। তিনি দেশের গণতন্ত্র রক্ষায় হতাহত হাজার হাজার নেতাকর্মীদের কথা উল্লেখ করে, নিহতদের আত্মার মাগফেরাত এবং আহতদের সুস্থতার জন্য দোয়া কামনা করেন। তিনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রমানের আত্মার মাগফেরাত এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য দোয়া কামনা করেন।

এম এ মালিক তার সংক্ষিপ্ত বক্তৃতায় আরাফাত রহমান কোকোর রুহের মাগফেরাত কামনা করেন। শহীদ জিয়ার স্বপ্ন বাস্তবায়ন ও বাংলাদেশে অত্যাচারীর কবল থেকে মুক্ত করে প্রকৃত গনতন্ত্র প্রতিষ্ঠায় সকল নেতা কর্মীকে সদা জাগ্রত থাকতে অনুরোধ করেন। একই সাথে সাবেক তিন বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও তারুন্যের অহংকার দেশ নায়ক তারেক রহমানের সুস্থতার জন্য বিশেষ দোয়া করেন।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026