শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৭:৫১

যুক্তরাজ্যের বার্মিংহামে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদকে গণসংবর্ধনা প্রদান

যুক্তরাজ্যের বার্মিংহামে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদকে গণসংবর্ধনা প্রদান

আব্দুল কাদির চৌধুরী মুরাদ: যুক্তরাজ্যের বার্মিংহামে বসবাসরত বিয়ানীবাজার ও গোলাপগঞ্জ উপজেলাবাসীর পক্ষ থেকে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এমপিকে সার্বজনীন গণসংবর্ধনা প্রদান করা হয়েছে।

বুধবার ২৫ জানুয়ারী স্থানীয় সময় দুপুর সাড়ে ১২টায় বার্মিংহামের একটি অভিজাত সেন্টারে সহস্রাধিক প্রবাসী নেতৃবৃন্দের উপস্থিতিতে শিক্ষামন্ত্রীকে এই বিরল সম্মান প্রদর্শন করা হয়। শিক্ষামন্ত্রী হওয়ার পর এই প্রথমবারের মতো নাহিদ বার্মিংহাম সফর করেন।

নাগরিক সংবর্ধনা কমিটির আহবায়ক মো: আজির উদ্দিনের সভাপতিত্বে এ সভায় বক্তব্য রাখেন যুক্তরাজ্য আওয়ামী লীগের সভাপতি সুলতান মাহমুদ শরীফ, সাবেক সভাপতি সামস উদ্দিন খান, সহ-সভাপতি জালাল উদ্দিন, যুগম সাধারণ সম্পাদক নঈম উদ্দিন রিয়াজ, আনোয়ারুজজামান চৌধুরী, কোষাধ্যক্ষ আশেক আহমদ আশুক, বাংলাদেশ সেন্টার লন্ডনের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, বার্মিংহাম আওয়ামী লীগ সভাপতি কবির উদ্দিন, ওয়েসট মিডল্যানড আওয়ামী লীগ সভাপতি আসাদুজজামান, মিডল্যানড আওয়ামী লীগের সভাপতি হিফজুর রহমান খান, বেলাল বদরুল, গিয়াস উদ্দিন ও কামরুল ইসলাম প্রমূখ। সভা পরিচালনা করেন নাগরিক সংবর্ধনা কমিটির সদস্য সচিব নুরুল ইসলাম বেলাল, যুগ্ম সচিব এনামুল হক খান নেপা।

সভার শুরুতে দু’উপজেলার প্রয়াত কমিউনিটি নেতাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করে এক মনিটি দাঁড়িয়ে নিরবতা পালন করা হয়।

এদিকে গণসংবর্ধনা অনুষ্ঠানে শিক্ষামন্ত্রীকে আ’লীগ ও অঙ্গসহযোগী সংগঠন এবং বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

এরআগে লন্ডন থেকে বার্মিংহামের উদ্দেশ্যে সড়কপথে শিক্ষামন্ত্রীর সফরসঙ্গী ছিলেন প্রবাসী কমিউনিটি নেতা আসুকুর রহমান, বিয়ানীবাজার ওয়েলফেয়ার ট্রাস্টের সভাপতি মুহিবুর রহমান মুহিব, সাধারণ সম্পাদক দেলওয়ার হোসেন, সাবেক ছাত্রনেতা মাহমুদ হোসেন সেলিম, বিয়ানীবাজার জনকল্যাণ সমিতির সভাপতি জাহাঙ্গীর খান, সাধারণ সম্পাদক এম. মাসুদ আহমদ, বিশিষ্ট সাংবাদিক আলী আহমদ বেবুল, পোর্টাল বিয়ানীবাজারবার্তা২৪.কম’র পরিচালক কামরুল হোসেন মুন্না ও জুবের আহমদ।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026