শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৭:৫২

বৈরী আবহাওয়া নিয়ে শঙ্কায় মুন্সীগঞ্জের আলু চাষীরা

বৈরী আবহাওয়া নিয়ে শঙ্কায় মুন্সীগঞ্জের আলু চাষীরা

মোঃ রুবেল ইসলাম: প্রতিবছরের মতো এবারও মুন্সীগঞ্জের অন্তত ৯০ ভাগ জমিতে আলুর চাষ হয়েছে। যেখানে উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ১২ লাখ মেট্রিক টন।

সার, বীজ ও কীটনাশক সমস্যা কাটিয়ে চাষাবাদ করলেও চাষীদের নতুন দুশ্চিন্তা বায়ুবাহিত রোগ ও প্রতিকূল আবহাওয়া।

এছাড়া টানা তিন বছর আলুর ন্যায্য দাম না পাওয়ায় অনেকটাই হতাশ এই অঞ্চলের কৃষক। দেশের সিংহ ভাগ আলুর উৎপাদন হয় মুন্সীগঞ্জে। সারা দেশে যেখানে হেক্টর প্রতি আলু উৎপাদন হয় গড়ে সর্বোচ্চ ১৬ মেট্রিক টন।

সেখানে গড়ে ৩২ মেট্রিক টন আলুর উৎপাদন হয় ঢাকার কাছের এই জেলায়। সব কিছু ঠিক থাকলে কয়েক দিনের মধ্যে তোলা হবে এখানকার আলু। স্থানীয় চাহিদা মিটিয়ে যা চলে যাবে দেশের বিভিন্ন এলাকায়। তাই বিস্তীর্ণ মাঠ জুড়ে চলছে কীটনাশক ছিটানো আর পরিচর্যার কাজ।

সার কীটনাশক সমস্যা কাটিয়ে সময়মতো চাষাবাদ করতে পারলেও চাষীদের নতুন শঙ্কা বায়ু বাহিত রোগ ও প্রতিকূল আবহাওয়া। যদিও সব কিছু ছাপিয়ে এবারও আলুর ভালো ফলন হবে প্রত্যাশা কৃষি বিভাগের।

মুন্সীগঞ্জে এ বছর আলুর উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে সাড়ে ১২ লাখ মেট্রিক টন। জেলার ৬ উপজেলায় আলুর চাষ হয়েছে ৩৯ হাজার ৩০০ হেক্টর জমিতে।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026