শীর্ষবিন্দু নিউজ: আজ ২৯ জানুয়ারী ২০১৭ সাল লন্ডনবাংলা প্রেসক্লাবের দ্বি-বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন। এরই মাধ্যমে সমাপ্ত হবে প্রতিদ্বন্ধি দু’টি প্যানেলের সকল ক্যাম্পেইন এবং নতুন কমিটি পরবর্তি দু‘বছরের জন্য নির্বাচিত হয়ে দায়িত্ব গ্রহণ করবে।
এ নির্বাচনকে ঘিরে প্রেসক্লাবের মেম্বারদের একে অন্যের সাথে যোগাযোগ ও সম্প্রীতির যে সেতুবন্ধন রচিত হয়েছে তা সত্যিই প্রশংসাযোগ্য। বিভিন্ন বিষয়ে মতপার্র্থক্য থাকার পরও আমরা পরস্পরের কাছাকাছি হতে পেরেছি।
এবারে
র অনুষ্ঠানে ক্লাবের ইতিহাসে সর্বোচ্চসংখ্যক সদস্য ও ভোটারদের উপস্থিতি হবে বলে আমরা আশা করছি। প্রেসক্লাব কমিটি বরাবরের মতো যথাযথভাবেই সুন্দর অনুষ্ঠানের আয়োজন করেছেন বলে আমরা বিশ্বাস করি।
তবে অনুষ্ঠান সফলের জন্য দু’একটি বিষয় বেশ জরুরী বলে মনে করছেন ভোটাররা।
১. সময়মতো অনুষ্ঠান শুরু করা
২. এজেন্ডা অনুযায়ী এগিয়ে যাওয়া
৩. সুস্থ ও আনন্দমুখর পরিবেশ বজায় রাখতে সবার সহযোগিতা
অতীতের অভিজ্ঞতা থেকে জানা যায়, লন্ডনবাংলা প্রেসক্লাব নির্বাচনের বিভিন্ন প্যানেলে প্রতিদ্বন্ধিতা করলেও ফলাফল ঘোষণার পর থেকেই আবার সবাই একসাথে কাজ করেন। নির্বাচিত প্রতিনিধিদের অভিনন্দন জানানো হচ্ছে আমাদের একটি ট্র্যাডিশন।
অন্যান্য বছরের তুলনায় এবারই প্রেসক্লাবের এই নির্বাচনকে নিয়ে কমিউনিটিতে ব্যাপকভাবে আলোচনা হচ্ছে। সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ঝড় বইছে। অধীর আগ্রহ নিয়ে সবাই অপেক্ষা করছেন কারা আসছেন নতুন নেতৃত্বে।
উভয় প্যানেলই নির্বাচনী মেনিফেস্টো ঘোষণা করা হয়েছে। ভোটাররা ইতোমধ্যেই ডাকযোগে এগুলো পেয়ে গেছেন। এতে যে সকল প্রতিশ্রুতি আছে যারা পাশ করবেন তারা তা বাস্তবায়নে সচেষ্ট হবেন বলে আস্থা আছে।
অতীতে ভোটাররা অনেক প্রতিশ্রুতির কথা শুনা যায় কিন্তু আসলে তা বাস্তবায়ন করা হয়নি। নির্বাচন শেষ মানে যেনো সব শেষ। আবার দু’বছর পর ভোটের জন্য হাজির। এভাবে এখন থেকে আর পার পাওয়া যাবেনা।
আশা করি ভোটাররা তাদের পছন্দের যোগ্যতম প্রার্থীদের ভোট দেবেন। যারা আসলেই ক্লাবের জন্য দায়িত্বশীলতার সাথে কাজ করবেন। আসুন আগামীকালের অনুষ্ঠান সফলে সবাই যথাযথ ভূমিকা রাখি।
সময়মতো অনুষ্ঠানের জন্য সময়মতো আসা প্রয়োজন। এক নজরে আজকের কার্য তালিকা:
লন্ডনবাংলা প্রেসক্লাব নির্বাচন-২০১৭ ও সাধারণ সভা
তারিখ: ২৯ জানুয়ারী, ২০১৭
ভ্যানু: ইমপ্রেশন ইভেন্ট ভ্যানু, মিলনার রোড়, লন্ডন, ই১৫ ৩এডি।
স্থানীয় স্টেশন: ওয়েস্টহাম ডিএলআর
এজিএম: ১২.৩০ টা
ভোট গ্রহণ: ২.৩০টা থেকে ৬.৩০টা
সাংস্কৃতিক অনুষ্ঠান: সন্ধ্যা ৬.৩০টা থেকে
সঙ্গীত পরিবেশন করবেন:
মোহাম্মদ মোস্তফা কামাল মিলন, রুপী আমিন, রুবাইয়াত জাহান, অমিত শেফালী
কবিতা আবৃত্তি করবেন:
জাকি রেজোয়ানা আনোয়ার, মোহাম্মদ শহীদুল ইসলাম সাগর, মুনিরা পারভিন, সালেহ শিবলী, মিলটন রহমান, আমিমুল আহসান তানিম