রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০২:৪৬

যুক্তরাষ্ট্রে মুসলিম নিষেধাজ্ঞা: করবিনের পথে রুথ ডেভিডসন

যুক্তরাষ্ট্রে মুসলিম নিষেধাজ্ঞা: করবিনের পথে রুথ ডেভিডসন

শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: শুধু বৃটেনের বিরোধী লেবার দল প্রধান জেরেমি করবিনই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বৃটেন সফর বাতিল করার আহ্বান জানাননি। একই অবস্থান নিয়েছেন স্কটল্যান্ডের কনজার্ভেটিভ দলের নেত্রী রুথ ডেভিডসন।

তিনি ডোনাল্ড ট্রাম্পের মুসলিম নিষেধাজ্ঞাকে নিষ্ঠুর ও বিভক্তি সৃষ্টিকারী হিসেবে উল্লেখ করেছেন। বলেছেন, ৭টি মুসলিম দেশের মুসলিমদের যুক্তরাষ্ট্রে নিষিদ্ধ করার নীতি যতক্ষণ পর্যন্ত বাতিল না করছেন ততক্ষণ পর্যন্ত বৃটেনে ট্রাম্পের সফর বাতিল করা উচিত।

উল্লেখ্য, প্রেসিডেন্টের দায়িত্ব নেয়ার পর এ সপ্তাহেই কোনো বিদেশী রাষ্ট্রপ্রধান, বৃটিশ প্রধানমন্ত্রী তেরেসা মে’র সঙ্গে ওয়াশিংটন ডিসিতে সাক্ষাত হয় ট্রাম্পের। এ সময় তাকে বৃটেন সফরের আমন্ত্রণ জানান তেরেসা। ট্রাম্পও সেই আমন্ত্রণ গ্রহণ করেছেন।

কিন্তু মুসলিম বিরোধী নীতি ঘোষণার পর তার বিরুদ্ধে অবস্থান নিয়েছেন স্কটল্যান্ডের কনজার্ভেটিভ পার্টির নেত্রী রুথ ডেভিডসন। এ বিষয়ে তিনি একটি বিবৃতি দিয়েছেন।

তাতে তিনি বলেছেন, ট্রাম্পকে বৃটেনে স্বাগত জানানো উচিত হবে না। কারণ, তিনি নিষ্ঠুর ও বিভক্তি সৃষ্টিকারী নীতি গ্রহণ করেছেন। তিনি ওই বিবৃতিতে আরও বলেন, দু’দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ও অভিন্ন মূল্যবোধের উপর ভিত্তি করে রাষ্ট্রীয় সফর হয়ে থাকে।

কিন্তু যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট যে নিষ্ঠুর ও বিভক্তি সৃষ্টিকারী নীতি নিয়েছেন তার অধীনে বৃটেনে তার রাষ্ট্রীয় সফর হতে পারে না। কারণ তার দেশে নাগরিকদের সঙ্গে বৈষম্যমুলক আচরণ করা হচ্ছে। তিনি আশা করেন যে, ডোনাল্ড ট্রাম্প শিগগিরই মুসলিম নিষিদ্ধের নীতিকে পুনর্বিবেচনা করবেন।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026