শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০২:৩১

ইস্ট লন্ডন মসজিদে মদিনার মুয়াজ্জিন

ইস্ট লন্ডন মসজিদে মদিনার মুয়াজ্জিন

শিহাবুজ্জামান কামাল: মঙ্গলবার ৩১ জানুয়ারি ইস্ট লন্ডন মসজিদে মদিনার (মসজিদে নওয়াবীর) সুনামখ্যাত মুয়াজ্জিন শেখ ইয়াদ মাদানী এক সংক্ষিপ্ত সফরে আসেন। তিনি এখানে এসে প্রথমে সুললিত কণ্ঠে মাগরিবের আজান ও একামত দেন।

শেখ ইয়াদ মাদানীর আগমনের সংবাদ ছড়িয়ে পড়লে মুহূর্তে ইস্ট লন্ডন মসজিদ কানায় কানায় পূর্ণ হয়ে যায়। বাদ মাগরিব শেখ ইয়াদ উপস্থিত মুসল্লিদের উদ্দেশ্যে সংক্ষিপ্ত নাছিহা মূলক বয়ান রাখেন।

শেখ বলেন মুসলমানেরা পরস্পর ভাই-ভাই এবং একটি বডির মত। শরীরের কোথাও ব্যথা পেলে সারা শরীরে যেমন অনুভুত হয়। মুসলমানদের সম্পর্ক ঠিক তেমনি। তিনি আমাদের মাঝে পারস্পরিক শ্রদ্ধা, ভালবাসা, ভ্রাতৃত্ববোধ বৃদ্ধির জন্য কাজ করার আহবান জানান।

সেই সাথে মুসলমানেদর মধ্যে বেশি বেশি করে সালাম-কালামের প্রচলন বাড়ানোর ব্যাপারে গুরুত্ব আরোপ করেন। শেখ ইয়াদ মাদানী আরবীতে বয়ান করেন এবং তার ইংরেজী তরজমা করেন ইস্ট লন্ডন মসজিদের প্রধান খতিব শাইখ মাওলানা আব্দুল কাইউম। পরে শেখ ইয়াদ অনেকের সাথে মুসাফা করেন এবং বিদায় নেন।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026