রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৭

সাংবাদিক শিমুল হত্যার ঘঠনায় লন্ডন বাংলা প্রেসক্লাবের নিন্দা ও ক্ষোভ

সাংবাদিক শিমুল হত্যার ঘঠনায় লন্ডন বাংলা প্রেসক্লাবের নিন্দা ও ক্ষোভ

শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: বাংলাদেশের দৈনিক সমকালের শাহজাদপুর প্রতিনিধি আব্দুল হাকিম শিমূলকে দায়িত্ব পালনকাল গুলি করে নির্মম ভাবে হত্যার ঘঠনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন লন্ডন বাংলা প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দ ।

ক যুক্ত বিবৃতিতে লন্ডন বাংলা প্রেসক্লাবের প্রেসিডেন্ট সৈয়দ নাহাস পাশা ও সাধারণ সম্পাদক মুহাম্মদ জুবায়ের বলেন,সমাজের দর্পণ একজন সাংবাদিককে নির্মমভাবে হত্যা ঘঠনা খুবই বেদনাদায়ক ।

তারা বলেন,আব্দুল হাকিম শিমুলের নিষ্ঠুর হত্যায় সারা দেশের মতো ব্রিটেনের সমগ্র সংবাদকর্মীদের মনে আঘাত করেছে।

প্রেসক্লাব নেতৃবৃন্দ শিমুলের প্রকৃত হত্যাকারীদের গ্রেফতার করে দৃস্টান্ত মূলক শাস্তি প্রদানের দাবী জানান। তারা মরহুমের শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026