শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৭:৪৩

উড়ন্ত সাপ নিয়ে বৃটেনে প্রতিবেদন প্রকাশ

উড়ন্ত সাপ নিয়ে বৃটেনে প্রতিবেদন প্রকাশ

শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: মশা বা মাছি উড়ে এলো আপনার কাছে। কী করবেন। হাত দিয়ে সরিয়ে দেবেন। দুই হাত দিয়ে হয়তো মারারও চেষ্টা করবেন। কিন্তু যদি সাপ উড়ে আসে?

কী করবেন। ভাবছেন সাপ উড়বে কীভাবে। হ্যাঁ, সাপ উড়েছে।

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য ডেইলি স্টার এমনই একটি ভিডিও প্রকাশ করেছে! সেখানে দেখা যাচ্ছে, একটি সাপ কয়েক ফুট উড়ে গিয়ে মাটিতে নামে।

মাটিতে নেমেই সাপটি সাধারণ সাপের মতো চলে যায়। দেখলে মনেই হবে না কিছুক্ষণ আগে সাপটি উড়েছে আকাশে!সাপটি কোন প্রজাতির, তা ওই প্রতিবেদনে বলা হয়নি।

তবে দক্ষিণ-পূর্ব এশিয়ায় ওই ধরনের উড়ুক্কু সাপ দেখা যায় বলে জানানো হয়। ওই ধরনের সাপ কিছুটা উড়তে পারে, এর চেয়েও গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সাপটি অত্যন্ত বিষধর।

এবার ভাবুন তো! এ রকম একটি সাপ যদি উড়ে আসে!




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026