২১শে আগষ্ট গ্রেনেড হামলার সহমর্মিতা জানাতে ও আগামী নির্বাচন পদ্ধতি নিয়ে সংলাপ অনুষ্ঠানের বিষয়ে বিভিন্ন মহলের তাগিদের মধ্যেই প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে টেলিফোন করে কথা বলেছেন জাতিসংঘ মহাসচিব বান কি মুন।
জাতিসংঘ মহাসচিব প্রধানমন্ত্রীর কাছে দেশের পরিস্থিতি জানতে চান। প্রধানমন্ত্রীও সরকারের নেয়া বিভিন্ন পদক্ষেপ সম্পর্কে জাতিসংঘ মহাসচিবকে অবহিত করেন। প্রধানমন্ত্রী বলেছেন, তার সরকার অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে ক্ষমতা হস্তান্তরে বিশ্বাস করে। এজন্য যা যা করা দরকার তার সবই নিশ্চিত করা হবে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার গণমাধ্যম বিষয়ক উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী সাংবাদিকদের জানান, শুক্রবার বেলা ১১টার দিকে জাতিসংঘ মহাসচিব প্রধানমন্ত্রীকে টেলিফোন করেন। প্রায় আধা ঘণ্টা তাদের মধ্যে কথা হয়।
Leave a Reply