রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪১

টাওয়ার হ্যামলেটস মেয়রের বাজেট সমালোচনায় মেয়র প্রার্থী কাউন্সিলার রাবিনার পিপলস অ্যালায়েন্স অব টাওয়ার হ্যামলেটস

টাওয়ার হ্যামলেটস মেয়রের বাজেট সমালোচনায় মেয়র প্রার্থী কাউন্সিলার রাবিনার পিপলস অ্যালায়েন্স অব টাওয়ার হ্যামলেটস

শীর্ষবিন্দু নিউজ: টাওয়ার হ্যামলেটস মেয়র জন বিগসের বর্তমান বাজেটের ওপর তীব্র সমালোচনা করে সংবাদ সম্মেলনের আয়োজন করেন আগামী মেয়র প্রার্থী কাউন্সিলার রাবিনা খান এর পিপলস অ্যালায়েন্স অব টাওয়ার হ্যামলেটস।

সংবাদ সম্মেলনে, ২০১৭ সালের বাজেটে জন বিগস চিলড্রেন্স এবং ইয়ং পিপলস সার্ভিসের ৪.৮ মিলিয়ন বাজেট কর্তনের যে প্রস্তাব দিয়েছেন তার তীব্র সমালোচনা করে বক্তব্যে রাখেন মেয়র প্রার্থী কাউন্সিলার রাবিনা খানের নেতৃত্বাধীন পিপলস অ্যালায়েন্সের কাউন্সিলারসহ কমিউনিটির অন্যান্য নেতৃবৃন্দ।

গত মঙ্গলবার অনুষ্ঠিত কাউন্সিলার রাবিনা খানের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন কাউন্সিলার আব্দুল আসাদ, টাওয়ার হ্যামলেটস গ্রীণ পার্টির নেতা ডিন লি, ইমপ্লীয় জেনারেল ইউনিয়নের সেক্রেটারী ক্যাথি মক্টসনি, সেইভ আয়ার নার্সারিস ক্যাম্পেইন এর নেত্রী নূরুজা রহমান, ক্যারোলিন টিইটজেন্স, চিল্ড্রেন ইয়াং পিপলস ম্যাটার্স এর ক্যাম্পেইনার চ্যারিল টমস।

এসময় বক্তারা বলেন, এই বাজেট কর্তনের ফলে চিলড্রেন, ইয়ং পিপলস এবং পরিবার সমূহের সার্ভিস প্রদানে ব্যাঘাত ঘটবে। সার্ভিস সেন্টার সমূহ বন্ধ হয়ে যাবে। ফলে ছেলে মেয়েরা এই সার্ভিস থেকে বঞ্চিত হয়ে ভবঘুরে এবং খারাপ কর্মকান্ডে জড়িয়ে পড়তে পারে। বক্তারা বলেন, কাউন্সিল বারার ব্যবসায়ীদের কাছ থেকে ১৪ মিলিয়ন পাউন্ড বিজনেস রেইট কালেক্ট করতে ব্যার্থ হয়েছে। এই অর্থ আদায় করতে পারলে জনগুরুত্বপূর্ণ এই সেবাসমূহ বন্ধ করতে হত না। তারা এজন্য মেয়রের ব্যর্থতাকে দায়ী করেন।

আলোচনা সভায় বক্তারা আরো বলেন, জন বিগস তার বাজেটে টাওয়ার হ্যামলেটসের ভালো ভালো ফ্রন্ট লাইন সার্ভিসের ক্ষেত্রে কোন গুরুত্ব বা প্রাধান্য পায়নি। বরং বিগসের প্রস্তাবিত বাজেটে টাওয়ার হ্যামলেটসের চিলড্রেন সার্ভিস বেসরকারি করনের মাধ্যমে ২ মিলিয়ন পাউন্ড কাটের মাধ্যমে তাদেরকে সেকেন্ডারি সিটিজেনের পর্যায়ে নিয়ে যাওয়ার ব্যবস্থা করেছেন।

তাদের মতে, বিগসের বাজেটে অসংখ্য ফ্রন্ট লাইন সার্ভিস বন্ধ, মহিলারা জব হারাবেন, ইয়থ সেন্টার স্টাফরা চাকুরী হারাবেন ও সেন্টার বন্ধ হয়ে যাবে- যা এক্ষেত্র সমূহ থেকে ২.৮ মিলিয়ন বাজেট কাটের মাধ্যমে ইয়ূথ সেন্টার বন্ধ এবং তাদের মাধ্যমে যে সব সেবা ফারদার এডুকেশন, জব এডভাইস, ট্রেনিং ইত্যাদি থেকে তারা বঞ্চিত হবে।

এক পরিসংখ্যানে তারা জানিয়েছেন, টাওয়ার হ্যামলেটস ক্যারিয়ার সার্ভিস সেইভ করে ট্র্যাক্স পেয়ারদের বছরে প্রায় ৫৩ মিলিয়ন পাউন্ড এই সব ইয়ুথদের চাকুরী সুযোগ সৃস্টির বা প্রবেশের মাধ্যমে অর্থাৎ আনেমপ্লয়পম্যান্ট হ্রাসের মাধ্যমে।

তাদের পরিসংক্যান মতে, ২০০৬ সালে এই বারাতে যেখানে আনেমপ্লয়ম্যান্ট হ্রাস পেয়েছিলো ১০.৯%, সেখানে ২০১৬ সালে কমে আসে ৩.৪ পার্সেন্টে- এ সকল সার্ভিস সমূহের সেবা দানের মাধ্যমে।ক্যারিয়ার সার্ভিস বছরে ৪,০০০ ইয়ং ছেলে মেয়েদের সাপোর্ট প্রদান করে থাকে বলে জানানো হয়েছে, বাজেট কাটের ফলে তা বিঘ্নিত হবে মারাত্মকভাবে।

তাদের মতে, টাওয়ার হ্যামলেটস বারাতে প্রতি তিনজনের একজন শিশু দারিদ্র অবস্থায় বেড়ে উঠছে, যাতে এই সব খাত সমূহ অব্যাহত রেখে সার্ভিস ডেলিভারির মাধ্যমে নানা উদ্দীপনা ও প্রেষণামূলক পরামর্শ, ট্রেনিং সার্ভিস ইত্যাদির মাধ্যমে দারিদ্র শিশুদের বেড়ে উঠা হ্রাস করা প্রয়োজন।

সেজন্যে তারা মনে করেন জন বিগসের এই বাজেট কাটের বিরুদ্ধে কমিউনিটির সকলকে সোচ্চার এবং সচেতন হয়ে বিগসের এই উদ্যোগ বন্ধ করতে হবে এবং সার্ভিস সমূহ অব্যাহত রাখতে হবে।

এছাড়া উপস্থিত ছিলেন, কাউন্সিলার আমিনুর খান, কাউন্সিলার শাহ আলম, কাউন্সিলার শাফি আহমদসহ কমিউনিটির বিশিষ্ট ব্যাক্তিবর্গ। প্রেস কনফারেন্সে আরো উপস্থিত ছিলেন লন্ডন বাংলা প্রেসক্লাব প্রেসিডেন্ট সৈয়দ নাহাশ পাশা, দর্পন সম্পাদক রহমত আলী, জনমত কমিউনিটি রিপোর্টার ইমরান আহমদ, নতুন দিন এর পলি সুলতান, এসটিভি‘র আকরাম, বাংলা টিভি‘র আব্দুল কাইয়ুম, এটিএন বাংলা‘র মোস্তাক বাবুল, লন্ডন বিডি নিউজ২৪ এর সম্পাদক জাকির হোসেন কয়েস ও শীর্ষবিন্দু সম্পাদক সুমন আহমেদসহ আরো সংবাদকর্মীরা।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026