শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৭:৪২

বাবু সুরঞ্জিত সেন গুপ্তের মৃত্যু, বাঙালী জাতির অপূরণীয় ক্ষতি: মিডল্যান্ড যুবলীগের স্মরন সভায় মন্ত্রী মোজাম্মেল হক

বাবু সুরঞ্জিত সেন গুপ্তের মৃত্যু, বাঙালী জাতির অপূরণীয় ক্ষতি: মিডল্যান্ড যুবলীগের স্মরন সভায় মন্ত্রী মোজাম্মেল হক

আব্দুল কাদির চৌধুরী মুরাদ: সদ্য প্রয়াত বাংলাদেশ আওয়ামীলীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য, বর্ষিয়ান রাজনীতিবিদ, দেশের বিশিষ্ট পার্লামেন্টেরিয়ান, বাংলাদেশের সংবিধান প্রণেতা, দিরাই -শাল্লার এম,পি, সাবেকমন্ত্রী ও বাবু সুরঞ্জিত সেন গুপ্তের স্মরন সভা করেছে মিডল্যান্ড যুবলীগ।

১৫ ফেব্রুয়ারী বুধবার সংগঠনের সভাপতি জুবের আলমের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক সিরাজুল আলম তছলুর পরিচালনায় অনুষ্টিত সভায় প্রধান অতিথি হিসেবে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মুক্তিযুদ্ধা মন্ত্রণালয়ের মন্ত্রী একে, এম মোজাম্মেল হক, বিশেষ অতিথি হিসেবে কানাডা আওয়ামীলীগের প্রতিষ্ঠাতা সভাপতি সারোয়ার হোসেন, যুক্তরাজ্য আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক আনোয়ারুজ্জামান চৌধুরী,সদস্য আলহ্বাজ আজির উদ্দিন, যুক্তরাজ্য যুবলীগের সভাপতি ফখরুল ইসলাম মধু, সাধারণ সম্পাদক সেলিম আহমদ খাঁন,হিত্রো আওয়ামীলীগের সভাপতি শামীম আহমেদ, মিডল্যান্ডস আওয়ামীলীগের সভাপতি হিফজুর রহমান খান, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম বেলাল, বার্মিংহাম আওয়ামীলীগের সভাপতি কবির উদ্দিন, সাধারণ সম্পাদক মাহবুব আলম চৌধুরী মাখন উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মুক্তিযুদ্ধা মন্ত্রণালয়ের মন্ত্রী একে, এম মোজাম্মেল হক বলেন, বর্ষিয়ান রাজনীতিবিদ, দেশের বিশিষ্ট পার্লামেন্টেরিয়ান, বাংলাদেশের সংবিধান প্রণেতা, বাবু সুরঞ্জিত সেন গুপ্তের মৃত্যুতে বাঙালী জাতির অপূরণীয় ক্ষতি হয়ে গেলো। এ ক্ষতি কোনভাবেই পুষাবার নয়। বাঙ্গালী জাতির কাছে তার অবদানের কথা চির স্মরণীয় হয়ে থাকবে।

বিশেষ অতিথি হিসেবে কানাডা আওয়ামীলীগের প্রতিষ্ঠাতা সভাপতি সারোয়ার হোসেন তার বক্তব্যে বলেন, বর্ষিয়ান রাজনীতিবিদ বাবু সুরঞ্জিত সেন গুপ্ত ছিলেন সিলেট বাসীর জন্য রাজনীতির অভিভাবক। তাঁর মৃত্যুতে আমরা অভিভাবকহীন হয়ে গেলাম।

সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মোকদ্দস আলী ,নাছির উদ্দিন বেলাল, ফরহাদ চৌধুরী, কামাল আহমেদ, রুহুল আমি, গাবরু মিয়া,সাদেক মিয়া সমছু, ভুলন চৌধুরী, গিয়াস উদ্দিন আহমেদ, সাইফুল আলম, মুক্তিযুদ্ধা মোহাম্মদ আলাউদ্দিন ,শেখ আব্দুল গফুর, শাহ-বদরুজ্জামান বদর,আজম আলী, গিয়াস উদ্দিন চৌধুরী দুলা, মাহমুদ আলী, শফিকুর রহমান, কে,এম আলী হোসেন সহ আরো অনেকে।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026