শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৭:৪২

জন বিগস এর বাজেট কাটকে ঐক্যবদ্ধভাবে না বলার আহবান জানিয়েছে ইনডিপেন্ডেন্ট গ্রুপ

জন বিগস এর বাজেট কাটকে ঐক্যবদ্ধভাবে না বলার আহবান জানিয়েছে ইনডিপেন্ডেন্ট গ্রুপ

শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: টাওয়ার হামলেটস্ এর বর্তমান বাজেট পাশকে কেন্দ্র করে অত্যন্ত কঠিন প্রশ্ন তোলা হয়েছে জন বিগস্ এর জন বিরোধী বাজেট কাট সম্পর্কে। জন বিগস্ এর বাজেট কাটকে ঐক্যবদ্ধভাবে না বলার আহবান জানিয়েছে টাওয়ার হামলেটস্ এর ইনডিপেন্ডেন্ট গ্রুপ।

প্রশ্ন তোলা হয়েছে আগামী ২ বছরে ৯% কাউন্সিল ট্যাকস্ বৃদ্ধি, ৪৫টির মধ্যে ৬টি ছাড়া প্রায় সবগুলো ইয়ুথ সেন্টার বন্ধ, শিশুদের নার্সারীকে প্রাইভেটাইজেশনসহ কুইনমেরী নার্সারী বন্ধ, ভাড়াটিয়াদের ভাড়া বৃদ্ধি, সিসিটিভি লাগানো বন্ধ এবং কমিউনিটি নিরাপত্তা বাজেট কাট, গরীব এবং মেধাবী ছাত্রদের ইজুকেশন বার্সারী কাট সহ ২০১৭ থেকে ২০২০ সালের মধ্যে ৫৮ মিলিয়ন বাজেট কাট এর মেয়র জন বিগস্ এর উদ্যোগের বিরুদ্ধে।

টাওয়ার হামলেটস্ ইন্ডিপেন্ডেন্ট গ্রুপ এবং সচেতন বাসিন্দাদের চরম বিরোধীতা স্বত্বেও তারা শুধুমাত্র সংখ্যাগরিষ্ট থাকায় এই গণবিরোধী বাজেট জনগনের উপর চাপিয়ে দিতে অগ্রসর হচ্ছে মেয়র জন বিগস্ আগামী ২২শে ফেব্রুয়ারীর কাউন্সিল মিটিং এর মধ্য দিয়ে।

এই জনবিরোধী বাজেটকে প্রত্যাখান করতে বুধবার আয়োজন করা হয়েছিল শেডওয়েলের নিদা সেন্টারে এক বিরাট পাবলিক মিটিং। ইন্ডিপেন্ডেন্ট গ্রপ এর মেয়র প্রার্থী কাউন্সিলার অহিদ আহমদ এই গনবিরোধী বাজেটকে ধিক্কার জানিয়ে বলেন যে, এই বাজেটের মধ্য দিয়ে বিগস্ প্রশাসনের জনবিরোধী চরিত্র আবারো ফুটে উঠলো।

তিনি আরো বলেন যে, যেখানে গ্যাং ফাইট দিনের পর দিন বৃদ্ধি পাচ্ছে, বাড়ছে এন্টি সোসাল বিহাবিয়ার, তরুন সমাজকে ধ্বংস করার মরন ব্যাধি ড্রাগ ডিলিং বৃদ্ধি পাচ্ছে প্রতিটি স্টেটে, সেখানে বিগস্ সাহেব ৫২ জন পুলিশ অফিসার থেকে ৬ জনে কমিয়ে এনে বাসিন্দাদেরকে বড় ধরনের ঝুঁকিতে ফেলছেন অত্যন্ত সুকৌশলে। তিনি এই বাজেটকে প্রত্যাখ্যান করতে জনগনের প্রতি আহবান জানান।

টাওয়ার হামলেটস্ ইনডিপেন্ডেন্ট গ্রুপ এর লিডার কাউন্সিলার অলিউর রহমান মেয়রের দৃষ্টি আকর্ষন করে বলেন যে এই বাজেটের মধ্যে দিয়ে বিগস্ প্রশাসনের ব্যর্থতা চরমভাবে ফুটে উঠেছে। একদিকে বাসিন্দাদের মৌলিক সার্ভিস বন্ধ হচ্ছে অন্যদিকে বিগস্ সাহেব তার নিজ অফিসের জন্য বছরে ৬৩০,০০০ পাউন্ড খরচ করছেন যা সম্পুর্ন অপ্রয়োজনীয় । আমরা দৃড়ভাবে বিশ^াস করি এই বাজেট আর কিছই নয়, এটি হচ্ছে বিগত মেয়র নির্বাচনে টরির সাথে গোপন আঁতাতের গন ধিকৃত বাজেট, যার মাধ্যমে টরি পার্টির লিডারের ৪০% বেতন বৃদ্ধি করা হয়েছে।

নিদা সেন্টারের এই বাজেট বিরোধী পাবলিক মিটিং এ প্রধান বক্তা হিসেবে আরো বক্তব্য রাখেন টাওয়ার হামলেটস্ ইন্ডিপেন্ডেন্ট গ্রুপ এর মেয়র প্রার্থী কাউন্সিলার জনাব অহিদ আহমদ। আরো বক্তব্য রাখেন এই পাবলিক মিটিং এর চেয়ার পার্সন শেডওয়েল ওয়ার্ডের সন্মানিত কাউন্সিলার জনাব হারুন মিয়া, টেড ইউনিয়র সোসালিষ্ট কাউন্সিল এর প্রধান মিঃ হুগো পিয়ারে, গভর্নেন্স লিড মেম্বার ও সেন্ট পিটার্স ওয়ার্ডের কাউন্সিলার জনাব মুহাম্মাদ আনসার মুস্তাকিম, কমিউনিটি ব্যক্তিত্ব ও টিভি উপস্থাপক মিস সুলতানা বেগম, সাবেক কেবিনেট মেম্বার কাউন্সিলার গোলাম রব্বানী, স্থানীয় গ্রাজুয়েট মিস জয়নব জব্বার, টাওয়ার হামলেটস্ ইন্ডিপেন্ডেন্ট গ্রুপ এর ডিপুটি গ্রুপ লিডার কাউন্সিলার মাহবুব আলম, নার্সারী সেন্টারের পক্ষ থেকে মিস আঞ্জেলা চেম্বার, কাউন্সিলার সুলুক আহমেদ এবং টাওয়ার হামলেটস্ মাম্স পত্রিকার সম্পাদক মিঃ কনডেস রিডিংসহ আরো অনেক স্থানীয় নেতৃবৃন্দ।

বক্তাগন উপস্থিত সকল ফটো ও টিভি সাংবাদিক সহ সচেতন নাগরিকদেরকে ধন্যবাদ জানিয়ে আরো বলেন যে, আমরা এই গনধিকৃত বাজেটের তীব্র প্রতিবাদ ও নিন্দা করি। সাথে সাথে স্থানীয় বাসিন্দাদের মৌলিক সেবাসমুহকে প্রাধান্য দিয়ে বাজেটে বর্নিত সকল কর্তিত সেবাগুলোকে পুনঃস্থাপন করার জোড় দাবি জানান।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026