সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৩

শাহরুখের বিরুদ্ধে মামলা করেছেন এক চা বিক্রেতা: নেপথ্যে যে কারণ

শাহরুখের বিরুদ্ধে মামলা করেছেন এক চা বিক্রেতা: নেপথ্যে যে কারণ

বিনোদন ডেস্ক: বলিউড বাদশা শাহরুখ খানের বিরুদ্ধে অর্থ লুট ও দোকান ভাঙচুরের অভিযোগ এনে মামলা করেছেন বিক্রম সিং নামে ভারতের রাজস্থানের কোটা রেল স্টেশনের এক চা বিক্রেতা।

সরকারি সম্পত্তি নষ্ট, বিশৃঙ্খলা সৃষ্টি এবং বেআইনি জমায়েতের অভিযোগে কোটার রেলওয়ে থানায় শাহরুখের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। বিষয়টির তদন্তের জন্য কোটা জিআরপি–কে নির্দেশ দেওয়া হয়েছে।

সম্প্রতি রইস ছবির প্রচারণার কাজে ট্রেনে করে মুম্বাই থেকে দিল্লি যান শাহরুখ ও ‘রইস’ সিনেমার ইউনিট। ট্রেন রাজস্থানের কোটা স্টেশনে এসে থামলে শাহরুখকে দেখার জন্য ব্যাপক লোকের সমাগম হয়।

ট্রেন প্ল্যাটফর্মে এসে থামলেও শাহরুখ ট্রেন থেকে নামেননি। ভক্তদের দিকে হাত নাড়াতে থাকেন এবং উপহার ছুড়ে দিতে থাকেন। এ সময় বেশ কিছু দোকানপাট ভাঙচুর, মূল্যবান সামগ্রী ও অর্থ লুটের ঘটনা ঘটে।

উল্লেখ্য, রইস ছবির প্রচারের জন্য শাহরুখের ট্রেন যাত্রা নিয়ে আগেই বিতর্ক শুরু হয়েছিল। এর আগে বরোদা স্টেশনে শাহরুখকে দেখতে গিয়ে পদপিষ্ট হয়ে মৃত্যু হয়েছিল এক ভক্তের।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026