শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৭:২৫

বাংলাদেশে মিডিয়ার স্বাধীনতা ও আমার দেশ পত্রিকা খুলে দেয়ার দাবীতে লন্ডনে বিশাল সমাবেশ অনুষ্ঠিত

বাংলাদেশে মিডিয়ার স্বাধীনতা ও আমার দেশ পত্রিকা খুলে দেয়ার দাবীতে লন্ডনে বিশাল সমাবেশ অনুষ্ঠিত

শিহাবুজ্জামান কামাল: বাংলাদেশে মিডিয়ার স্বাধীনতা নিশ্চিতকরণ এবং দৈনিক আমার দেশ পত্রিকা’র অফিস ও প্রেস খুলে দেয়ার দাবীতে শুক্রবার ১৭ ফেব্রুয়ারি পূর্ব লন্ডনের ভ্যালেন্স রোডস্থ কমিউনিটি হলে এক বিশাল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ফ্রি মাহমুদুর রহমান মুভমেন্ট ইউকে এই সভার আয়োজন করে।

বিশিষ্ট শিক্ষাবিদ ডঃ কে এমএ মালিকের সভাপতিত্বে ও বিশিষ্ট সাংবাদিক অলি উল্লাহ নোমানের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন সাংবাদিক কে এম আবু তাহের চৌধুরী, সাংবাদিক শামসুল আলম লিটন, সাংবাদিক খান জামাল নুরুল ইসলাম, সাংবাদিক আফসার উদ্দিন, ব্যারিস্টার ইকবাল হোসেইন, ব্যারিস্টার এম এ সালাম, ব্যারিস্টার আলিমুল হক লিটন, ব্যারিস্টার নাজির আহমদ, ব্যারিস্টার তমিজ উদ্দিন, অধ্যাপক আব্দুল কাদের সালেহ, ডঃ এম এ আজিজ, শরিফুজ্জামান চৌধুরী তপন, মাওলানা রফিক আহমদ রফিক, এমদাদ হোসেন টিপু, শিহাবুজ্জামান কামাল, নাসির আহমদ শাহীন, এডভোকেট মাহবুব আলম তোহা, এডভোকেট নাসরিন আখতার, সিরাজুল ইসলাম শাহীন, সাংবাদিক শেখ মহিউদ্দিন আহমদ, সাংবাদিক তৌহিদ আহমদ প্রমুখ।

বক্তারা বহুল প্রচারিত ও জননন্দিত আমার দেশ পত্রিকার অফিস ও প্রেস খুলে দেয়ার ও সরকারী সকল বাধা নিষেধ প্রত্যাহারের জোর দাবী জানান। বক্তারা বলেন বাংলাদেশে কেন আজ মিডিয়ার স্বাধীনতা নেই?

মানুষের গণতান্ত্রিক অধিকার, মত প্রকাশের অধিকার, বাক স্বাধীনতা, সভা, মিছিল করার অধিকার কেন খর্ব করা হচ্ছে? দেশে কেন আজ খুন, গুম অরাজকতা বেড়েই চলছে?

এক সাগর রক্তের বিনিময়ে অর্জিত বাংলাদেশ কেন আজ গণতন্ত্র পুলিশের বুটের তলায় পিষ্ট? বক্তারা আরো বলেন, অনতিবিলম্বে সকল বাধা নিষেধ প্রত্যাহার করে বন্ধ মিডিয়া চালু ও সাংবাদিক মাহমুদুর রহমানসহ সকল সাংবাদিকদের জান,মালের নিরাপত্তা প্রদানের জন্য সরকারের প্রতি আহবান জানান।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026