শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০২:২৫

বাংলাদেশ হাইকমিশন লন্ডন কর্তৃক ব্রিটিশ-বাংলাদেশি শিক্ষার্থীরা পুরস্কৃত

বাংলাদেশ হাইকমিশন লন্ডন কর্তৃক ব্রিটিশ-বাংলাদেশি শিক্ষার্থীরা পুরস্কৃত

শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: জিসিএসই ও এ-লেভেল পরীক্ষায় অসামান্য ফলের জন্য লন্ডনে বাংলাদেশ হাইকমিশন ব্রিটিশ-বাংলাদেশি শিক্ষার্থীদের পুরস্কৃত করেছে।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, হাইকমিশন একাদশতম বছরের মতো ১৮ ফেব্রুয়ারি লন্ডনের কিংস্টন টাউন হলে ব্রিটিশ-বাংলাদেশি মেধাবী শিক্ষার্থীদের অসাধারণ ফলের জন্য এই পুরস্কার প্রদান অনুষ্ঠানের আয়োজন করে।

অনুষ্ঠানে হাইকমিশন জিসিএসই পরীক্ষায় কমপক্ষে ১০টি বিষয়ে ‘এ’ অথবা ‘এ স্টার’ পেয়েছে এবং এ-লেভেল পরীক্ষায় কমপক্ষে তিনটি বিষয়ে ‘এ’ অথবা ‘এ স্টার’ পেয়েছে এমন মোট ৮৮ শিক্ষার্থীকে এই পুরস্কার দেয়। এ সময় তাদের একটি করে সার্টিফিকেট ও ক্রেস্ট দেওয়া হয়।

মাতৃভাষা বাংলার প্রচার ও ঐতিহ্য সংরক্ষণে যেসব শিক্ষার্থী বাংলা পরীক্ষায় ভালো ফল করেছে, তাদের হাইকমিশনার মো. নাজমুল কাওনাইনের উদ্যোগে প্রথমবারের মতো পুরস্কার দিয়েছে।

অনুষ্ঠানে মাতৃভাষায় অসামান্য অবদানের জন্য এবং তাঁর ঐতিহাসিক একুশের গান ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি’র স্রষ্টা হিসেবে প্রখ্যাত সাংবাদিক আবদুল গাফফার চৌধুরীকে আজীবন সম্মাননা দেওয়া হয়।

অনুষ্ঠানে হাইকমিশনার নাজমুল বলেন, এই শিক্ষার্থীরা তাদের নিজ নিজ ক্ষেত্রে আগামীতে নেতৃত্ব দেবে, তাদের এই সাফল্যে আগামী দিনের অভিবাসী শিক্ষার্থীরা অনুপ্রাণিত হবে।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, ইউকে পার্লামেন্টারি আন্ডার সেক্রেটারি অব স্টেট ফর ট্রান্সপোর্ট লর্ড আহমেদ এবং পররাষ্ট্র মন্ত্রণালয়-সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান ডা. দীপু মনি এবং অল পার্টি পার্লামেন্টারি গ্রুপ অন বাংলাদেশ-এর চেয়ারম্যান এনি মেইন উপস্থিত ছিলেন।

এতে হাউস অব লর্ড সদস্য লর্ড শেখ, ব্যারোনেস ভার্মা, ইউরোপিয়ান পার্লামেন্ট সদস্য জিয়ান ল্যামবার্ট এমইপি, হাউস অব কমন্সের সদস্য স্টিফেন টিমস্ এমপি, পাওয়েল সিওলি এমপি। পুরস্কার বিতরণের পর এক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026