মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৪:১৮

ফের ভেঙ্গে গেল হাবিবের সংসার

ফের ভেঙ্গে গেল হাবিবের সংসার

বিনোদন ডেস্ক: দেশীয় সংগীতাঙ্গনের হার্টথ্রব শিল্পী হাবিব ওয়াহিদ। গত কিছুদিন ধরেই তার সংসার ভাঙনের খবর হাওয়ায় ভেসে বেড়াচ্ছিল।

শুধু তাই নয়, স্ত্রী রেহানের সঙ্গে এ শিল্পীর চূড়ান্ত বিচ্ছেদ হয়ে গেছে বলেও রোববার সকাল থেকে খবর চাউর হয়েছে একাধিক গণমাধ্যমে।

বিষয়টি নিয়ে হাবিবের মতামত জানতে একাধিকবার যোগাযোগের চেষ্টা করে বারবারই তার মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যায়। এর মধ্যেই আজ( রোববার) দুপুর ২টা ৩০ মিনিটে খবরের সত্যতা স্বীকার করে তিনি ফেসবুকেও একটি স্ট্যাটাস দিয়েছেন। সেখানে হাবিব বলেছেন, গত ১৯শে জানুয়ারি দুর্ভাগ্যক্রমে আমার এবং রেহানের সমঝোতামূলক বিবাহ বিচ্ছেদ হয়।

আসলে মানুষের পারস্পরিক সম্পর্কে টানাপোড়নের ঘটনা নতুন কিছু নয়। আমাদের ক্ষেত্রেও এর ব্যাতিক্রম কিছু নয়। ৫ বছরে আমরা একে অপরকে জানার সময় পাই।

ক্রমে বুঝতে পারি যে, আমাদের লাইফস্টাইল ভিন্ন ও এক পর্যায়ে আমরা দু’জনেই এটা উপলব্ধি করি যে আলাদা হয়ে যাওয়াটাই আমাদের দু’জনের শান্তিপূর্ণ জীবন যাপনের জন্য সবচেয়ে উত্তম সমাধান।

হাবিব আরও লিখেছেন, আমাদের একটি পুত্রসন্তান আছে যার নাম আলীম ওয়াহিদ। অবশ্যই তার উজ্জ্বল ভবিষ্যৎ এবং সুন্দর মানসিক বিকাশের কথা সর্বাধিক গুরুত্ব সহকারে বিবেচনা করে আমি সবসময় চাইবো আমার ও রেহানের মধ্যে সবসময় একটি পারস্পরিক সম্মানজনক ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় থাকুক।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2026