শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০২:২৫

বিলেতে বাংলা সংবাদপত্রের শত বছর উদযাপন ও অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে শত বছরের পুরনো সত্যবানীর অনলাইনে আত্মপ্রকাশ

বিলেতে বাংলা সংবাদপত্রের শত বছর উদযাপন ও অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে শত বছরের পুরনো সত্যবানীর অনলাইনে আত্মপ্রকাশ

শীর্ষবিন্দু নিউজ: বিলেতে বাংলা সংবাদপত্রের ১০০ শত বছর উদযাপন এবং আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ১০০ শত বছরের পুরনো বাংলা সংবাদপত্র সত্যবানী অনলাইনে আত্মপ্রকাশ করেছে ২১মে ফেব্রুয়ারী। মঙ্গলবার স্থানীয় সময় রাত সাড়ে সাতটায় এসেক্সের মে ফেয়ার ভেন্যুতে অনুষ্ঠিত হয় এই অনাড়ম্বর অনুষ্ঠান।

বাংলা মিডিয়ার শতবর্ষ উদযাপন ও ১৯১৬ সালে প্রকাশিত ব্রিটেনের প্রথম বাংলা পত্রিকা সত্যবাণী’র অনলাইনে পুনরুজ্জীবন অনুষ্ঠানে বিলেতের বিভিন্ন পেশার গন্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে ছিল লোকে সমাগম।

আয়োজিত অনুষ্ঠানে বেলুন উড়িয়ে ১৯১৬ সালে প্রকাশিত প্রথম বাংলা পত্রিকা সত্যবাণী’র অনলাইন যাত্রা শুরু করেন প্রধান অতিথি লন্ডন প্রেসক্লাব চেয়ারম্যান ডগ উইলস।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রিটেনে নিযুক্ত বাংলাদেশের ডেপুটি হাইকমিশনার খোন্দকার মোহাম্মদ তালহা। ব্রিটিশ সাংবাদিক মার্টিন ব্রাইট, হাপিংটন পোষ্টের নিয়মিত লেখক বাংলাদেশী বংশোদ্ভূত শাহেনা আলী, লন্ডন বাংলা প্রেসক্লাবের প্রেসিডেন্ট সৈয়দ নাহাস পাশা, ব্রেন্ট কাউন্সিলের মেয়র কাউন্সিলার পারভেজ আহমেদ ও টাওয়ার হ্যামলেটসের স্পীকার কাউন্সিলার খালিস উদ্দিন আহমেদ।

এছাড়াও উপস্থিত ছিলেন বাংলা মিডিয়ার সাংবাদিকসহ কমিউনিটির বিশিষ্ট ব্যাক্তিবর্গ।

অনুষ্ঠানে স্বাগত ও সমাপনি বক্তব্য রাখেন সত্যবাণী’র এডিটর-ইন-চিফ সৈয়দ আনাস পাশা এবং এডিটর এট লার্জ মোহাম্মদ আব্দুস সাত্তার। বিবিসি এশিয়ান নেটওয়ার্কের প্রেজেন্টার নাদিয়া আলী ও সত্যবাণী’র কো-ফাউন্ডার মাহাথির পাশার উপস্থাপনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন প্রখ্যাত শিল্পী হিমাংশু গোস্বামী, গৌরী চৌধুরী, মিতা তাহের, নিশাত মনসুর এবং শিশু শিল্পী নাহিয়ান পাশা ও রাফা হক।

প্রধান অতিথির বক্তব্যে ইভিনিং ষ্ট্রন্ডার্ড, দ্যা ইন্ডিপেন্ডেন্ট, দ্যা ইন্ডিপেন্ডেন্ট অন সানডে ও দ্যা আই’র ম্যানেজিং এডিটর ও লন্ডন প্রেসক্লাবের চেয়ারম্যান ডগ উইলস বলেন, ব্রিটেনে বাংলা মিডিয়ার কর্মীদের বিশেষ করে মূলধারায় সম্পৃক্ততা আশা করছি।

লন্ডন প্রেসক্লাব চেয়ারম্যান বলেন, এথনিক ল্যাঙ্গুয়েজ সংবাদপত্রের শতবর্ষ উদযাপন সত্যিই চমৎকৃত হওয়ার মত বিষয়। আজকের এই অনুষ্ঠানে আসতে পেরে আমি খুবই আনন্দিত। বাংলাদেশী কমিউনিটিকে সাইনিং কমিউনিটি মন্তব্য করে তিনি বলেন, ব্রিটিশ মূলধারার সাংবাদিকতায় এই সাইনিং কমিউনিটির আরও বেশি প্রতিনিধিত্ব চাই আমরা।

অনুষ্ঠানে আগত সাংবাদিক আকবর হোসেন তার প্রতিক্রিয়ায় শীর্ষবিন্দুকে বলেন, বিগত একশত বছরে এই বৃটেন তথা বাংলাদেশসহ সারা বিশ্বে সংঘটিত অনেক ঘটনা আমাদের আলোড়িত করেছে, পরিবর্তন এসেছে বিশ্বে, পরিবর্তন এনেছে আমাদের চিন্তায়, প্রভাবিত করেছে আমাদের তরুণদের। অনেকেই যারা সেই চল্লিশের দশকে মাতৃভূমি ছেড়ে বিলেতে পাড়ি জমিয়েছিলেন তারা মূলত: শুধু ইকোনমিক মাইগ্র্যান্ট হিসেবেই এখানে এসেছিলেন।

কালের পরিক্রমায় আজ তাদের জেনারেশন এখন তৃতীয় এবং চতুর্থ প্রজন্মে এসে পৌঁছেছে। আমাদের পূর্বপুরুষরা ভেবেছিলেন হয়তো একদিন রুজি রোজগারের পর নিজের দেশে ফিরে যাবেন কিন্তু তাদের আর দেশে ফিরে যাওয়া হলো না। উপরন্তু তাদের শ্রম-ঘাম আর ত্যাগের ভিত্তির উপর শক্ত অবস্থানে দাঁড়িয়ে গেলো একটি কমিউনিটি। বিগত একশ’ বছরে এটিও একটি উল্লেখযোগ্য ঘটনা।

বাঙালী যেমন তার কালচার ত্যাগ করলো না তেমনি, ধর্মকেও ফেলে দিলো না। এজন্য আজকের এই ঐতিহাসিক দিনে আমরা গভীরভাবে স্মরণ করছি আমাদের মুরুব্বীদের যাদের অক্লান্ত পরিশ্রমের ফসল হচ্ছে আমাদের এই অবস্থান, আমাদের এই অর্জন। আজকের বৃটেনের রাজনীতি, অর্থনীতি, শিক্ষা ও সংস্কৃতিতে আমাদের অবদানকে খাটো করে দেখার কোন সুযোগ নেই।

নিজস্ব সাংস্কৃতিক ও ধর্মীয় স্বকীয়তা বজায় রেখেও আমরা এই সমাজেরই অংশ হিসেবে এখন ভাবতে পারি। আমাদের তরুণেরা বৃটিশ বাংলাদেশী পরিচয় দিতে গর্ববোধ করে।

আগত কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গরা তাদের বক্তেব্যে বলেন, বৃটেনে বাংলা মিডিয়ার একশত বছরপূর্তীতে প্রথম বাংলা পত্রিকা সত্যবাণী অনলাইনে আত্মপ্রকাশ করেছে। আজকের এই জমকালো অনুষ্ঠানে অংশ নিতে পেরেেআমরা নিজেদের সত্যিই ধন্য মনে করছি।

মহান ২১ ফেব্রুয়ারী ভাষা শহীদদের স্মরণের সাথে সাথে সত্যবাণী’র অনলাইন আত্মপ্রকাশ নিঃসন্দেহে তাৎপর্য্যপূর্ণ এবং একটি ঐতিহাসিক উদ্যোগ হিসেবে বিবেচিত হবে।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026