শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৭:২৫

কুয়েতের যে হাসপাতালে বিদেশীরা চিকিৎসা পাবেন না

কুয়েতের যে হাসপাতালে বিদেশীরা চিকিৎসা পাবেন না

শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: কুয়েতের একটি নতুন হাসপাতালে শুধু চিকিৎসা দেয়া হবে সে দেশের নাগরিকদের। কোনো বিদেশী, বিশেষ করে অভিবাসী শ্রমিকদের সেখানে কোনো চিকিৎসা দেয়া হবে না।

উপসাগরীয় এ দেশটিতে রয়েছেন বহু লাখ আয়ের শ্রমিক। তার মধ্যে বাংলাদেশের শ্রমিকও উল্লেখযোগ্য। কিন্তু এসব বিদেশীদেরকে সেখানে চিকিৎসা না দেয়ার ঘোষণায় সমালোচনা হচ্ছে।

এ খবর দিয়েছে লন্ডনের অনলাইন দ্য ইন্ডিপেন্ডেন্ট। কুয়েত সিটি থেকে মাত্র ২০ মিনিটের দূরত্বে নির্মাণ করা হচ্ছে জাবের হাসপাতাল। এতে খরচ পড়বে ৩০ কোটি ৪০ লাখ দিনার। এটি হবে সেখানে প্রথম সরকারি হাসপাতাল।

উল্লেখ্য, কুয়েতে স্বাস্থ্যসেবা ফ্রি, যদিও বেশির ভাগ পশ্চিমা অধিবাসী বেসরকারি স্বাস্থ্যসেবার সুবিধা নেয়। কুয়েতে অবস্থানরত বিদেশীদের বেশির ভাগই আরবের ও এশিয়ার বিভিন্ন দেশের। তারাও সরকারি ভর্তুকির অধীনে স্বাস্থ্যসেবা নিয়ে থাকে।

মুলত বিদেশীদের নিয়োগকারী প্রতিষ্ঠানই প্রতিজন শ্রমিকের স্বাস্থ্যসেবা বাবদ বছরে ৫০ দিনার জমা দিয়ে থাকে ইন্স্যুরেন্স হিসেবে। কুয়েতের মোট জনসংখ্যা ৪২ লাখ। এর মধ্যে ২৯ লাখই বিদেশে জন্মগ্রহণকারী। কিন্তু জাবের হাসপাতালে গৃহীত নীতির সমালোচনা করেছেন ৩৪ বছর বয়সী জেনারেল সার্জন ডাক্তার ইউসেফ আল মুহান্না।

তিনি বলেছেন, অভিবাসী শ্রমিকদেরকে ওয়ার্কার্স ভিসা দেয়া হয়েছে। তারাও সমান চিকিৎসার মর্যাদা রাখেন। ২০১৬ সালে রিপোর্টে বলা হয় যে, কুয়েতের জাহরা ও কুয়েত সিটিতে হাসপাতাল ও ক্লিনিকগুলো জরুরি সেবা ছাড়া বিদেশীদের অন্যান্য সেবা দেয়া বন্ধ করে দিয়েছে।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026