শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৭:২৫

ব্রেক্সিটের পরে ইমিগ্রেন্টদের বেনিফিট ছাড়া পাচ বছরের ভিসা সহ দুই ধরনের সিস্টেম আসছে

ব্রেক্সিটের পরে ইমিগ্রেন্টদের বেনিফিট ছাড়া পাচ বছরের ভিসা সহ দুই ধরনের সিস্টেম আসছে

সৈয়দ শাহ সেলিম আহমেদ: ব্রেক্সিটের পরে সরকার ইমিগ্রেশন ও বর্ডারের উপর পুরোপুরি নিজেদের নিয়ন্ত্রন নিবে। সেজন্য সরকার এবং মন্ত্রীরা নতুন দুই ধরনের ইমিগ্রেশন পদ্ধতি নিয়ে আলোচনা করেছেন।

টেরেজা মে দুই ধরনের পদ্ধতি নিয়ে মন্ত্রীদের এবং ইমিগ্রেশনের জন্য গঠিত কমিটির সুপারিশ নিয়ে কাজ করার জন্য নির্দেশনা দিয়েছেন। ব্রেক্সিট বিভাগ এব্যাপারে আলোচনায় মিলিত হয়েছিলেন। বৃহস্পতিবারে আবারও ইমিগ্রেশন পদ্ধতি ঠিক করতে বৈঠকে বসবেন বলে সানডে টাইমসে রিপোর্ট প্রকাশিত হয়েছে।

সানডে টাইমসের ভাষ্য মতে, যে সব ইমিগ্রেন্ট আসবেন নতুন করে, সরকার তাদের পাচ বছরের জন্য ভিসা ইস্যুর কথা ভাবছে এবং এই সময়ের মধ্যে বেনিফিট ক্লেইম করতে পারবেন না ও বেনিফিটের ব্যাপারে কড়াকড়ি আরোপ করতে যাচ্ছে ।

এই পরিকল্পনায় ভাবা হচ্ছে, পাচ বছরের জন্য ভিসা দেয়া হবে-যাদের কাজ থাকবে এবং বেনিফিট ক্লেইমের সুযোগ থাকবেনা।

এই পরিকল্পনার অংশ হিসেবে মাইগ্রেশন দশ হাজার কমিয়ে আনার বিষয় নিয়ে পরিকল্পনা সাজানো হচ্ছে।

এতে ইন্ডিপেন্ডেন্ট মাইগ্রেশন অথরিটি থাকবে( ম্যাক), যারা নির্ধারন করবে কতোজন বা কী পরিমাণ ভিসা ইস্যু করা হবে। এই ম্যাকই নির্ধারন করবে হসপিটালিটি, সফটওয়ার ইঞ্জিনিয়ারিং, হেলথ, সোশ্যাল কেয়ার, খামার- যে সব সেক্টর মূলত ইমিগ্রেশন নির্ভর , সেসব সেক্টরে ইমিগ্রেশনের প্রয়োজনীয়তা, পরিমাণ এবং ভিসা ইস্যুর ব্যাপারে সুপারিশ বা মূল্যায়ন করবে।

প্রাইম মিনিস্টার নির্দেশনা দিয়েছেন ব্রেক্সিট বিভাগকে দুই ধরনের পরিকল্পনা সাজাতে; এক হলো যারা ইউরোপীয় ইউনিয়ন থেকে ইতোমধ্যে ব্রিটেনে এসে বসবাস করছেন, তাদের সাথে একভাবে মূল্যায়ন ও নির্ধারন, এবং দ্বিতীয়তঃ যারা নতুন করে আসবেন বা ব্রেক্সিটের পরে আসবেন তাদের জন্য নতুন করে পরিকল্পনা করতে।

এই দুই ধরনের পরিকল্পনায় মন্ত্রী, সরকার এবং ম্যাক সব রাজনীতির উর্ধে উঠে ইমিগ্রেশন নিজেদের নিয়ন্ত্রনে নিতে পরিকল্পনা সাজাবে। সেটা অবশ্য প্রকাশও করা হবে। টেরেজা মে, ইউরোপীয় ইউনিয়ন ব্রিটিশদের জন্য কি পদক্ষেপ নেয়- সেটার উপরও নিজের ইমিগ্রেশন পরিকল্পনা সাজাতে নির্দেশনাও দিয়েছেন।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026