সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৩

কাটরিনাকেই চাইছেন বলিউড ভাইজান

কাটরিনাকেই চাইছেন বলিউড ভাইজান

বিনোদন ডেস্ক: কিছুদিন আগেই সালমান খান তার নতুন ছবি টিউবলাই’র কাজ শেষ করেছেন। এটি পরিচালনা করেছেন কবির খান।

এবার সালমানের নায়িকা চীনের ঝু ঝু। সব কাজ শেষ হয়ে গেলেও বাকি আছে বিশেষ চরিত্রের। তবে সে চরিত্রে কে অভিনয় করবেন তা এখনো চূড়ান্ত হয়নি। শোনা যাচ্ছে সালমানের নতুন এ ছবিতে ওই চরিত্রের জন্য কাটরিনা কাইফ অভিনয় করবেন।

শুধু তাই নয়, স্বয়ং নায়কই নাকি কবির খানকে পরামর্শ দিয়েছেন তার সঙ্গে আলাপের জন্য। গুঞ্জন উঠেছে, কাটরিনাকে রাজি করানোর জন্য যা করা দরকার তাও না-কি করবেন কবির খান।

তবে এ বিষয়ে সালমান এখনও পর্যন্ত কোনো আন্ষ্ঠুানিক ঘোষণা দেননি। অন্যদিকে, মহেশ মাঞ্জরেকারের মারাঠি ছবি ফু-ফান আনলিমিটেড এর জন্য গাইছেন সালমান।

পরিচালকের আরেক ছবি ‘রুবিক’স কিউবে’র গান প্রকাশ অনুষ্ঠানে সালমানের গান গাওয়ার বিষয়টি নিশ্চত করেছেন পরিচালক।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026