সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩১

দীপিকা-রণবীরের সম্পর্কে বিচ্ছেদ

দীপিকা-রণবীরের সম্পর্কে বিচ্ছেদ

বিনোদন ডেস্ক: বলিউড কাপুর পুত্র রণবীর কাপুরের সঙ্গে দীপিকা পাড়ুকোনের বিচ্ছেদের গল্প সবারই জানা। পরবর্তী সময়ে সম্পর্কে জড়িয়েছেন আরেক রণবীরের সঙ্গে। তার নামের পাশে সিং আছে। সেসব কথাও কি জানা সবারই?

কিন্তু কিছুদিন পরপরই দুজনের সম্পর্কে ফাটল ধরে। আবার ঠিকও হয়ে যায়। সে সূত্রে এবারও নাকি রণবীরের সঙ্গে সব হিসাব-নিকাশ চুকিয়ে নিয়েছেন পদ্মাবতী নায়িকা।

অবাক হচ্ছেন! হ্যাঁ, এমন গুঞ্জনই শোনা যাচ্ছে বলিউডের আকাশে-বাতাসে।

জানা গেছে, বেশ কিছুদিন ধরে দ্বন্দ্ব চলছে রণবীর-দীপিকার মাঝে। আর সেটার শুরুটা হয়েছিল সঞ্জয় লীলা বানসালীর ‘পদ্মাবতী’ ছবিতে শাহিদ কাপুরের অভিনয় নিয়ে। রণবীর চাননি শাহিদ এ ছবিতে অভিনয় করুক। কিন্তু প্রযোজক ও দীপিকার আগ্রহে শাহিদকে নেয়া হয়েছে বলে শোনা গেছে। এ নিয়ে প্রেমিকার ওপর বেজায় চটেছেন রণবীর।

কিন্তু তাতে কী খুব বেশি লাভ হয়েছে! মান-অভিমান কাটিয়ে আবার একই পথে চলা শুরু করতে হয়েছে দীপিকা-রণবীরকে। কিন্তু আবার কী হলো। অতি সাম্প্রতিক খবরগুলো বলছে বিচ্ছেদের পথে এগোচ্ছেন বলিউডের এই প্রেমিক যুগল। এ নিয়ে চারদিকে চলছে নানা কানাকানি। জল্পনা-কল্পনা। জানা গেছে, এবার ঝামেলাটা পাকিয়েছেন ভিন ডিজেল।

সম্প্রতি ভারতে এসে দীপিকার সৌন্দর্য্যরে প্রশংসায় মেতেছেন হলিউডের এ সুপারস্টার। আর সেটা নিয়েই নাকি রণবীরের খারাপ লাগা। সত্যিই তো! নিজের প্রেমিকাকে নিয়ে কেউ এত এত প্রশংসা করলে একটু খারাপ লাগারই কথা।

বিষয়টি নিয়ে রণবীরের সঙ্গে দীপিকার একাধিকবার বাগবিতন্ডারর খবরও শোনা গেছে। তবে এসব খবরকে মোটেও পাত্তা দেননি ‘ট্রিপল এক্স: রিটার্ন অব জেন্ডার কেজ নায়িকা’। সম্প্রতি এক সংবাদমাধ্যমের সঙ্গে আলাপকালে ‘গুজব’ বলেই আখ্যা দিয়েছেন দীপিকা।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026