সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৯

প্রাইমারী স্কুলের নাম ওসমানী থাকার পক্ষে রায় দিলেন বাঙ্গালীরা

প্রাইমারী স্কুলের নাম ওসমানী থাকার পক্ষে রায় দিলেন বাঙ্গালীরা

শীর্ষবিন্দু নিউজ: পূর্ব লন্ডনের ভ্যালেন্স রোডস্থ ওসমানী স্কুলের নাম পরিবর্তনের বিরুদ্ধে মত দিলেন অভিভাবকরা। স্বাধীনতা দিবসে এটা যেন বাঙ্গালীদের একটা বিজয়।

পূর্ব লন্ডনে ভ্যালেন্স রোডে অবস্থিত ওসমানী প্রাইমারী স্কুলের নাম রাখার পক্ষে ২৩৬জন অভিভাবক ভোট প্রদান করেছেন এবং ওসমানী নাম পরিবর্তন করে ভ্যালেন্স প্রাইমারী স্কুল করার পক্ষে ভোট প্রদান করেছেন ৪৪জন প্যারেন্টস। এব্যাপারে মঙ্গলবার ২৮ ফেব্রুয়ারি স্কুলে হাঁ ও না ভোট সম্পন্ন হয়। টাওয়ার হ্যামলেট কাউন্সিল অফিসার ও স্কুল কর্তৃপক্ষের তত্ত্বাবধানে ভোট সম্পন্ন হয়।

মঙ্গলবার এ বিষয়ে সিদ্ধান্ত গ্রহনের জন্য আয়োজিত অভিভাবকদের ভোটাভোটিতে মোট প্রদত্ত ২৮২ ভোটের মধ্যে বাংলাদেশের মুক্তিযুদ্ধের প্রধান সেনাপতি বঙ্গবীর ওসমানীর নামে স্কুলের নাম পরিবর্তনের পক্ষে ভোট পড়ে ৪৪ এবং বাতিল হয় ২টি ভোট।

উল্লেখ্য: গত জানুয়ারি মাসে স্কুলের গভর্নিং বডি ওসমানী নাম পরিবর্তন করে ভ্যালেন্স প্রাইমারী স্কুল নাম রাখার সিদ্ধান্ত গ্রহণ করে। এই সিদ্ধান্তের বিরুদ্ধে সোচ্চার ভুমিকা পালন করেন স্কুলের পেরেন্টস। কমিউনিটি সংগঠক সাংবাদিক কে এম আবুতাহের চৌধুরী ও স্থানীয় কাউন্সিলার সুলক আহমদের নেতৃত্বে ওসমানী স্কুলের প্যারেন্টসরা ঐক্যবদ্ধ হয়ে এর প্রতিবাদ করেন।

এছাড়া টাওয়ার হ্যামলেট কাউন্সিলের নির্বাহী মেয়র, টাওয়ার হ্যামলেট কাউন্সিল, ভয়েস ফর জাস্টিস, স্থানীয় পেরেন্ট সেন্টার, কমিউনিটি নেট ওয়ার্ক এসোসিয়েশন, ওসমানী ট্রাস্টসহ বিভিন্ন সংগঠন গভর্নিং বডির সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিবাদ জানায়।

এ বিষয়ে বিভিন্ন টিভি চ্যানেলে ও বিভিন্ন টক শো হয়। শেষ পর্যন্ত স্কুল গভর্নিং বডি তাঁদের পূর্বের সিদ্ধান্ত মুলতবি করে এবং এ ব্যাপারে প্যারেন্টদের সাথে পরামর্শ করে। এব্যাপারে সাবেক ডিপুটি মেয়র ওহিদ আহমদ, কাউন্সিলার রাবিনা খান ও স্কুল কর্তৃপক্ষের সিদ্ধান্তের বিরুদ্ধে আন্দোলনে সহযোগিতা করেন।

এই সিদ্ধান্তের প্রতিবাদে মানববন্ধনসহ বিভিন্ন কর্মসূচী পালন করে কমিউনিটি সংগঠনগুলো। টাওয়ার হ্যামলেটসের মেয়রসহ কমিউনিটির শীর্ষ নেতৃবৃন্দও অবস্থান নেন নাম পরিবর্তনের বিপক্ষে। জন অসন্তোষ আচ করতে পেরে শেষ পর্যন্ত স্কুল কর্তৃপক্ষ এ বিষয়ে সিদ্ধান্ত গ্রহনের জন্যে অভিভাবকদের ভোটাভোটি আহবান করেন।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026