রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৭

সুপ্রীম কোর্টের সামন থেকে মূর্তি অপসারণের দাবীতে ব্রিটেনের সর্বদলীয় উলামাদের প্রতিবাদ সভা

সুপ্রীম কোর্টের সামন থেকে মূর্তি অপসারণের দাবীতে ব্রিটেনের সর্বদলীয় উলামাদের প্রতিবাদ সভা

শিহাবুজ্জামান কামাল: রোববার ১২ মার্চ পূর্ব লন্ডের কমার্শিয়াল রোডে অবস্থিত সেন্টার ফর ইসলামিক গাইডেন্স’র সেমিনার হলে বাংলাদেশ সুপ্রীম কোর্টের সামন থেকে মূর্তি অপসারণ ও হেফাজতে ইসলামের ২৫জন শীর্ষস্থানীয় আলেম ও ইসলামী নেতৃবৃন্দের বিরুদ্ধে গ্রেফতারী পরওয়ানা অবিলম্বে প্রত্যাহারের দাবী জানিয়েছে ব্রিটেনের সর্বদলীয় উলামা সংগঠন ‘বাংলাদেশী মুসলিম ইউকে’।

প্রবীণ আলেমে দ্বীন মাওলানা জমসেদ আলীর সভাপতিত্বে ও মাওলানা আব্দুল হাই খানের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তারা সরকারের এমন কর্মকাণ্ডে গভীর উদ্বেগ ও নিন্দা জানিয়ে বলেন, সুপ্রীম কোর্টের সামনে গ্রীক দেবীর মূর্তি স্থাপন করে সরকার দেশের ইসলাম প্রিয় তাওহিদী জনতার বিশ্বাস ও ঈমান আকিদায় আঘাত করেছে।

তারা বলেন ব্রিটিশ আমলে নির্মিত সুপ্রীম কোর্টে ভবনটি প্রায় দুশ বছর পুরনো। একটি মুসলিম প্রধান দেশের সুপ্রীম কোর্টের সামনে এই মূর্তি স্থাপন কোন ভাবে মেনে নেয়া যায়না।

উলামায়ে কেরামরা আরো বলেন, সরকারের এই সিদ্ধান্তের পক্ষ অবলম্বন করে কেউ কেউ বলার চেষ্টা করছে, এই মূর্তি হচ্ছে মুক্তি যুদ্ধের চেতনার প্রতীক। অথচ এটি বাংলাদেশের মুক্তি যুদ্ধকে বিরুপ করার শামিল। এটা কোন ভাবেই মুক্তি যুদ্ধের চেতনা ছিলনা।

সভায় বক্তারা বলেন মাননীয় প্রধান মন্ত্রী বলেছেন দেশকে তিনি মদিনার সনদ অনুযায়ী চালাবেন। কিন্তু সুপ্রীম কোর্টের সামনে স্থাপিত এই মূর্তি ইসলামী আকিদা, বিশ্বাস ও মুসলমানদের ধর্মীয় চেতনার সম্পূর্ণ বিরোধী। তারা আরো বলেন সুপ্রীম কোর্টের বিশাল সবুজ ছত্তরে রয়েছে জাতীয় ঈদগাহ।

সেখানে দেশের রাষ্ট্রপতি, মন্ত্রীবর্গসহ দেশের শীর্ষ উলামায়ে কেরাম ও লক্ষ লক্ষ মুসলমান ঈদের জামাতে আল্লাহকে সেজদা করেন। কিন্ত সেখানে এই মূর্তি পাশে রেখে ঈদের জামাতে শামিল হলে তাহবে জাতীয় ভাবে মূর্তি পুজার নামান্তর। তাই অবিলম্বে সুপ্রীম কোর্টের প্রাঙ্গণ থেকে মূর্তি অপসারণের জোর দাবী জানানো হয়।

সভায় প্রধান অতিথি ছিলেন ইসলামী শরীয়া কাউন্সিলের চেয়ারম্যান হাফেজ মাওলানা আবুসায়ীদ। প্রতিবাদ সভায় অন্যান্যদের মধ্যে আরো বক্তব্য রাখেন, মাওলানা অধ্যাপক আব্দুল কাদির সালেহ, মাওলানা ইমদাদুর রহমান মাদানী, হাফেজ মাওলানা আবুল হোসেইন খান, মাওলানা নুরুল ইসলাম, মাওলানা আব্দুল মুনীম চৌধুরী, মাওলানা মামনুন মহিউদ্দিন, মাওলানা মুমিনুল ইসলাম ফারুকী, সাংবাদিক কে এম আবুতাহের চৌধুরী, মাওলানা মোহাম্মদ হাসান, মাওলানা শওকত আলী, মাওলানা সাদিকুর রহমান, মাওলানা আব্দুল করিম, হাফিজ হোসাইন আহমদ, মাওলানা হাসান নুরী চৌধুরী, হাফেজ মোহাম্মদ আব্দুল কাদির, শরাফত উদ্দিন মোল্লা, মাওলানা তাহিদুল ইসলাম, মাওলানা একে এম শাহজাহান, মাওলানা আনিসুর রহমান, আলহাজ নুর বখশ, শিহাবুজ্জামান কামাল, হাফেজ ইমদাদুর রহমান প্রমুখ।

প্রতিবাদ সভায় হেফাজত ইসলামের ২৫জন শীর্ষ উলামায়ে কেরামের বিরুদ্ধে জারীকৃত গ্রেফতারি পরওয়ানার নিন্দা এবং অবিলম্বে তা প্রত্যাহারের জোর দাবী জানানো হয়।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026